শ্রমিক কল্যাণ তহবিলে চার কোম্পানি দিলো ৭ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২২, ১৮:৪৫আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৮:৪৯

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে মেঘনা পেট্রোলিয়াম,  লাফার্জ হোলসিম, বিএসআরএম এবং লিন্ডে বাংলাদেশ ৬ কোটি ৯৫ লাখ টাকা জমা দিয়েছে। গত এক বছরের লভ্যাংশ হিসাব করে এ অর্থ জমা দিয়েছে প্রতিষ্ঠান চারটি।

বুধবার (১০ আগস্ট) সচিবালয়ে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে চারটি কোম্পানির প্রতিনিধি দল নিজ নিজ কোম্পানির পক্ষে প্রতিমন্ত্রীর হাতে মোট ৬ কোটি ৯৫ লাখ ৭৪ হাজার ৪ টাকার চেক তুলে দেন।

শ্রম মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জ হোলসিমের পক্ষে চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এবং মানবসম্পদ পরিচালক আসিফ ভূঁইয়ার নেতৃত্বে ২ কোটি ২৫ লাখ ৯২ হাজার ২৭ টাকা, রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম-এর পক্ষে হেড অব করপোরেট অ্যাফের্য়াস সৌমিত্র কুমার মুৎসুদ্দির নেতৃত্বে ১ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ২৯৩ টাকা, জ্বালানি বাজারজাতকারী প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়ামের পক্ষে জসিম উদ্দিন ১ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৬৮৪ টাকা এবং অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশের পক্ষে মানবসম্পদ বিভাগের সহযোগী পরিচালক সাইকা মাজেদ এর নেতৃত্বে ৭৮ লাখ ৬৫ হাজার টাকার চেক জমা দেন।

শ্রমিক কল্যাণ তহবিলে চার কোম্পানি দিলো ৭ কোটি টাকা

দেশি, বিদেশি এবং বহুজাতিক মিলে ২৬৫টি প্রতিষ্ঠান তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ নিয়মিত এ তহবিলে জমা দিয়ে আসছে। এ তহবিলে এ পর্যন্ত জমার পরিমাণ প্রায় ৭৪৭ কোটি টাকা। শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণের জন্য বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সরকার ফাউন্ডেশন তহবিল গঠন করে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যুতে, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেওয়া হয়। এখন পর্যন্ত ১৫ হাজার ২৩৭ জন শ্রমিককে এ তহবিল থেকে প্রায় ৬৬ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

শ্রমিক কল্যাণ তহবিলে চার কোম্পানি দিলো ৭ কোটি টাকা

চেক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ, বিএসআরএম এর আইআর অ্যান্ড এমপ্লয়ি এনগেজমেন্ট সিনিয়র ম্যানেজার ইসমাইল, মেঘনা পেট্রোলিয়ামের সহকারী জেনারেল ম্যানেজার জসিম উদ্দিন আহমেদ এবং লিন্ডে বাংলাদেশ এর আইআর ও অ্যাডমিনের সহযোগী জেনারেল ম্যানেজার সুফিয়া ওয়াহেদ উপস্থিত ছিলেন।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত
রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত
এমপি নজরুলের রিমান্ড শুনানিতে রাজনৈতিক প্রসঙ্গ টানলেন প্রসিকিউটর, থামালেন বিচারক
এমপি নজরুলের রিমান্ড শুনানিতে রাজনৈতিক প্রসঙ্গ টানলেন প্রসিকিউটর, থামালেন বিচারক
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি