সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মিশ্র প্রবণতায় শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইতে গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেনে পরিমান। আবার সিএসইতে সূচক কমলেও বেড়েছে লেনদেন।
বুধবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৮৩ কোটি ১৫ লাখ টাকা। গত মঙ্গলবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৪৫১ কোটি ৬ লাখ টাকা টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ৬৭ কোটি ৯১ লাখ টাকা।
এদিন ডিএসইএক্স বেড়েছে ২ পয়েন্ট এবং সিএসসিএক্স কমেছে ৩ পয়েন্ট।
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৫৮ কোটি ১৬ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪২৬ কোটি ২৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৬৮ কোটি ১৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪২১ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৩১ পয়েন্ট কমে ১ হাজার ৯১ পয়েন্টে এবং ০ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ১২৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৩টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- তিতাস গ্যাস, লাফার্জ সুরমা সিমেন্ট, ডোরিন পাওয়ার, ইউনাইটেড এয়ার, খান ব্রাদার্স পিপি ওভেন, শাহজিবাজার পাওয়ার, বেক্স ফার্মা, মবিল যমুনা এবং তসরিফা ইন্ডাস্ট্রিজ।
সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৫ কোটি ০৮ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ২৫ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৩ দশমিক ৫৮ পয়েন্ট কমে ৮ হাজার ২৮৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫ দশমিক ৭৫ পয়েন্ট কমে ১৩ হাজার ৬১৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ১৮ পয়েন্ট কমে ১ হাজার ৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ০ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫০৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ১০৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড এয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, জিপিএইচ ইস্পাত, তিতাস গ্যাস, ডোরিন পাওয়ার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স পিপি ওভেন, তসরিফা ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি এবং ইউনাইটেড পাওয়ার।
/এসএনএইচ/








