সেবা রফতানির অর্থ সংগ্রহের শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৬, ১৭:১০আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৮:০৪

বাংলাদেশ ব্যাংক

অনলাইনে সেবা রফতানি থেকে প্রাপ্ত অর্থ দেশে আনার শর্ত শিথিল করা হয়েছে। এখন থেকে কোনও ধরনের ঘোষণা (পূর্বানুমতি) ছাড়াই অনলাইনে সেবা রফতানির বিনিময়ে পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডারদের (ওপিজিএসপি) উপার্জিত ৫ হাজার ডলার পর্যন্ত দেশে আনা যাবে। এর আগে পূর্বানুমতি ছাড়া ২ হাজার ডলার পর্যন্ত দেশে আনা যেত। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

দেশের ফ্রিল্যান্সাররা যাতে সহজে তাদের উপার্জিত অর্থ সংগ্রহ করতে পারে এজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গেটওয়ের মাধ্যমে অর্থ সংগ্রহের পরিধি বাড়িয়ে প্রতিবারে ২ হাজার ডলার থেকে সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার করা হয়েছে। এক্ষেত্রে আগে থেকে কোনও ঘোষণার (পূর্বানুমতি) প্রয়োজন হবে না।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, বাংলাদেশ থেকে অনলাইনে ডাটা এন্ট্রি, ডাটা প্রসেসিং, বিজনেস প্রসেসিং, বিজনেস প্রসেস আউটসোর্সিংসহ নানা ধরনের তথ্যপ্রযুক্তি রফতানি হচ্ছে। এর আগে এসব সেবা থেকে উপার্জিত ২ হাজার ডলারের বেশি আনতে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ‘সি’ ফর্মে ঘোষণা দিতে হতো। এতে বিদেশের অনেক প্রতিষ্ঠান অর্থ পরিশোধে বিব্রত বোধ করত। এসব বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় ব্যাংক এই শর্ত শিথিল করেছে।

বৈদেশিক মুদ্রা লেনদেনকারী সকল অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এই সার্কুলারে বলা হয়েছে, প্রতি লেনদেনে ৫ হাজার ডলার পর্যন্ত সংগ্রহ করা যাবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ‘সি’ ফর্মে ঘোষণা করার প্রয়োজন হবে না। তবে মাস শেষে ডিলার ব্যাংক বাংলাদেশ ব্যাংকে যে রিপোর্ট পাঠায়, তাতে ওই অর্থের কথা উল্লেখ করতে হবে।

জানা গেছে, ওপিজিএসপি সেবা দেওয়ার জন্য ২০১১ সালের আগস্ট মাসে বাণিজ্যিক ব্যাংকগুলোকে অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।

/জিএম/এপিএইচ/

আরও পড়ুন:

শিক্ষার্থীদের বেতন ৩০% এর বেশি বাড়ানো যাবে না

স্কুলছাত্র হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

‘৩০ মিনিটের মধ্যেই জিম্মিদের হত্যা করে জঙ্গিরা’

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি