পিছিয়ে গেল তিন সরকারি ব্যাংকের এমডি নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৬, ১৭:৩৬আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৯:৪৭

সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংক রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী ও রূপালী এই তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ পিছিয়ে গেল। শূন্য পদে নিয়োগের চূড়ান্ত ফাইল অসম্পূর্ণ  থাকায় তা ফেরত পাঠিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। অর্থমন্ত্রণালয় থেকে এ তিন ব্যাংকের এমডি পদে তিন জনের নাম সুপারিশ করে প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়। মঙ্গলবার তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করার কথা ছিল। অর্থমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কর্মসংস্থান ব্যাংকের এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদকে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা সিইও পদে, আনসার ও ভিডিপি ব্যাংকের এমডি শামস-উল-ইসলামকে অগ্রণী ব্যাংকে এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি আতাউর রহমানকে রূপালী ব্যাংকের এমডি ও সিইও পদে নিয়োগের সুপারিশ করে অর্থমন্ত্রণালয়। কিন্তু সুপারিশে এমডিদের চাকরির মেয়াদ উল্লেখ না থাকায় প্রধানমন্ত্রীর দফতর থেকে তা ফেরত পাঠানো হয়। ফলে আটকে যায় এমডি নিয়োগের প্রক্রিয়া।

এ বিষয়ে অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ফজলুল হক বাংলা ট্রিবিউনকে জানান, এমডি নিয়োগের সুপারিশপত্র অসমাপ্ত থাকায় প্রধানমন্ত্রীর দফতর থেকে তা ফেরত পাঠানো হয়েছে। তবে তা দ্রুত সংশোধন করে আবারও পাঠানো হবে। এ জন্য দু’একদিন সময় লাগতে পারে।

/এসআই/এসএনএইচ/
আরও পড়ুন:

অনুসন্ধানী প্রতিবেদন পড়ে ‘মফিজ’ বনে গেলাম: এডিসি ছানোয়ার

ডার্কনেটে চলছে ‘রাহমানী-আওলাকি’র দাওয়াত!

এবার ‘সজীব ওয়াজেদ জয় লীগ’!

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি