লন্ডনের কিংস কলেজে চালু হলো ইউনূসের সামাজিক ব্যবসা কেন্দ্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৬, ২১:৪০ আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ২১:৪৩

ইউনূস সেন্টার ও কিংস কলেজ লন্ডনের ঐতিহ্যবাহী কিংস কলেজে বুধবার ‘ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র’ প্রতিষ্ঠা করা হয়েছে। ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
লামিয়া মোর্শেদ জানান, কিংস কলেজের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর মাধ্যম ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র এই কলেজের ছাত্র ও শিক্ষকদের মধ্যে সামাজিক ব্যবসার উপর গবেষণা এবং সামাজিক ব্যবসার ধারণা ও চর্চাকে এগিয়ে নেওয়ার কাজ করবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি ও স্যালফোর্ড ইউনিভার্সিটির পর কিংস কলেজে প্রতিষ্ঠিত এই নতুন সামাজিক ব্যবসা কেন্দ্রটি যুক্তরাজ্যে তৃতীয় ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র এবং বিশ্বব্যাপী প্রফেসর ইউনূসের সঙ্গে যুক্ত ক্রমবর্ধমান সামাজিক ব্যবসা কেন্দ্র নেটওয়ার্কের ২৭তম সদস্য।
লন্ডন ও ঢাকার মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি পরিচালিত হয়। সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিংস কলেজ লন্ডনের ডিরেক্টর অব অনট্রাপ্রিনিয়রশিপ ইনস্টিটিউট জুলি ডেভনশায়ার, কলেজের হেড অব অনট্রাপ্রিনিয়রশিপ আনান্দানা বকশী প্রমুখ। এছাড়া ইউনূস সেন্টারের পক্ষে উপস্থিত ছিলেন প্রফেসর মুহাম্মদ ইউনূস, লামিয়া মোর্শেদ ও আমির খসরু।

আরও পড়ুন: চার দেশের বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইউনূসের সামাজিক ব্যবসা কেন্দ্র

/জিএম/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ
ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ
টিভিতে আজকের খেলা (৮ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ নভেম্বর, ২০২৬)
নেতানিয়াহুকে টপকে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধীদলীয় নেতা আইজেনকোট
নেতানিয়াহুকে টপকে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধীদলীয় নেতা আইজেনকোট
যাত্রীবেশে অভিনব চুরি: ঋণের টাকায় কেনা ভ্যান হারিয়ে দিশাহারা এসএসসি পরীক্ষার্থী তমাল
যাত্রীবেশে অভিনব চুরি: ঋণের টাকায় কেনা ভ্যান হারিয়ে দিশাহারা এসএসসি পরীক্ষার্থী তমাল
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সরকারি বাসা ছাড়ার নোটিশে বিপাকে ভাড়াটিয়ারা
সরকারি বাসা ছাড়ার নোটিশে বিপাকে ভাড়াটিয়ারা