লেদারটেকের চতুর্থ আসর শুরু বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৬, ১৯:৪০ আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১৯:৪০

নন্দ গোপাল বাংলাদেশের চামড়া ও চামড়াজাত শিল্পের আধুনিকায়ন এবং উন্নয়নে এ শিল্পের সবচেয়ে বড় ট্রেড শোর চতুর্থ আসর শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। আসর চলবে ৫ নভেম্বও পর্যন্ত।

ওইদিন রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘লেদারটেক বাংলাদেশ-২০১৬’-এর আয়োজন করছে আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনদিনব্যাপী এ ট্রেড শো’তে বাংলাদেশের চামড়া, চামড়াজাত পণ্য এবং ফুটওয়্যার শিল্পের জন্য প্রয়োজনীয় মেশিনারি, কম্পোনেন্ট, ক্যামিকেল এবং অ্যাকসেসরিজ সংশ্লিষ্ট আন্তর্জাতিক এবং স্থানীয় প্রযুক্তি তুলে ধরা হবে। এবারের আয়োজনে ১৫টি দেশের ২৫০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেডের পরিচালক নন্দ গোপাল বলেন, ‘বর্তমানে দেশের চামড়া শিল্প অত্যন্ত সম্ভাবনাময় একটি জায়গায় অবস্থান করছে; যা থেকে আগামী  কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের চামড়া শিল্প থেকে রফতানি আয় দাড়াবে ৫ বিলিয়ন মার্কিন ডলার। এ শিল্প তৈরি পোশাক শিল্পের পরের স্থানটি দখল করার জন্য সার্বিকভাবে প্রস্তুত রয়েছে। আর এই লক্ষ্য অর্জনের ফলে একদিকে যেমন  আমাদের সামনে অনেক বড় সুযোগ তৈরি করবে, একই সঙ্গে আমাদের জন্য এটি একটি চ্যালেঞ্জও।’

আয়োজনের প্রধান পৃষ্ঠপোষকতা করছে লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আর কৌশলগত অংশীদার সেন্টার অব এক্সিল্যান্স ফর লেদার স্কিল বাংলাদেশ লিমিটেড। অন্যান্য পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেনারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি, কাউন্সিল ফর লেদার এক্সপোর্টস এবং ইন্ডিয়ান ফট্ওুয়্যার কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারারস অ্যাসোসিয়েশন ।

প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী।

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মালিবাগ ও কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ
মালিবাগ ও কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ
ভোটে হারতেই রাস্তায় লাগানো বাতি খুলে নিলেন রাজস্থানের প্রার্থী
ভোটে হারতেই রাস্তায় লাগানো বাতি খুলে নিলেন রাজস্থানের প্রার্থী
‘আইনজীবী সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি গণতান্ত্রিক আইনজীবী সমিতির
‘আইনজীবী সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি গণতান্ত্রিক আইনজীবী সমিতির
পুরোনো এসি বদলে ৩০ শতাংশ ছাড়ে ওয়ালটনের বিদ্যুৎসাশ্রয়ী এসি ক্রয়ের সুযোগ
পুরোনো এসি বদলে ৩০ শতাংশ ছাড়ে ওয়ালটনের বিদ্যুৎসাশ্রয়ী এসি ক্রয়ের সুযোগ
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে