বাড়ছে না করমুক্ত আয়সীমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৭, ১৪:৩২আপডেট : ০১ জুন ২০১৭, ১৬:০৭


করমুক্ত আয়ের সীমা
২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তির ন্যূনতম করমুক্ত আয়সীমা এবারও একই থাকছে। সাধারণ করদাতাদের ক্ষেত্রে এই সীমা আড়াই লাখ টাকা।  
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে যে বাজেট পেশ করছেন তাতে বলা হয়েছে, আগামী বছরে করমুক্ত আয়ের সীমা ও করের হারে কোনও পরিবর্তন হবে না। তবে প্রতিবন্ধী করদাতাদের ক্ষেত্রে  করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকার স্থলে ৪ লাখ টাকা প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
নারী ও ৬৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে ৩ লাখ টাকা পর্যন্ত কোনও কর দিতে হবে না। আর গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ৪ লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত কর দিতে হবে না।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী জাতীয় সংসদে নতুন অর্থবছরের ৪ লাখ ২৬৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করছেন। সাধারণ করদাতাদের ক্ষেত্রে আয়ের সীমা আড়াই লাখ টাকার পর প্রথম সাড়ে চার লাখ টাকার জন্য ১০ শতাংশ, পরবর্তী পাঁচ লাখ টাকার জন্য ১৫ শতাংশ, এর পরের ৬ লাখ টাকার জন্য ২০ শতাংশ, আর পরবর্তী ৩০ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২৫ শতাংশ এবং অবশিষ্ট মোট আয়ের ওপর ৩০ শতাংশ হারে কর দেওয়ার প্রস্তাব করা হয়েছে।


/জিএম/এসটি/

আরও পড়ুন:

বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৪ শতাংশ

 

বাজেটে ঘাটতি এক লাখ ১২ হাজার ২৭৬ কোটি টাকা

বাজেটে মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি