২ লাখ ৪৮ হাজার কোটি টাকার যোগান দেবে এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৭, ১৭:০৩আপডেট : ০১ জুন ২০১৭, ১৭:০৫

জাতীয় রাজস্ব বোর্ড
আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যোগান দেবে ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা। জাতীয় সংসদে বৃহস্পতিবার ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ঘোষিত বাজেটে মোট রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ ৮৭ হাজার ৯৯০ কোটি টাকা। এর মধ্যে এনবিআরকে যোগান দিতে হবে দুই লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আয়কর থেকে আসবে  ৮৫ হাজার ১৭৬ কোটি টাকা। ভ্যাট থেকে সংগ্রহ করা হবে ৯১ হাজার ২৫৪ কোটি টাকা,  আমদানি শুল্ক খাত থেকে আসবে ৩০ হাজার ২৩ কোটি টাকা। রফতানি শুল্ক থেকে আসবে ৪৪ কোটি টাকা। আবগারি শুল্ক থেকে আসবে ১ হাজার ৫৯৯ কোটি টাকা। সম্পুরক শুল্ক থেকে আসবে ৩৮ হাজার ৪০১ কোটি টাকা এবং অন্যান্য কর ও শুল্ক থেকে আসবে ১ হাজার ৬৯০ কোটি টাকা।
এর বাইরে সরকারের কর ব্যতীত রাজস্ব আয় করার লক্ষ্য রয়েছে ৩১ হাজার ১৭৯ কোটি টাকা।
এর আগে ২০১৭-২০১৮ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ২৬৬ কোটি টাকা। সংসদ ভবনে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত এ বাজেটের অনুমোদন দেওয়া হয়।
/জিএম/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী