২০১৮ সাল থেকে নতুন রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৭, ২০:০০আপডেট : ০১ জুন ২০১৭, ২০:১০

জাতীয় সংসদ ভবন (ছবি- ফোকাস বাংলা)

২০১৮ সালের পর থেকে আর কোনও রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন দেবে না সরকার। যেসব রেন্টাল বিদ্যুৎকেন্দ্র রয়েছে সেগুলোও ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হবে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তার ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট বক্তৃতায় এ কথা বলেছেন। তিনি বলেছেন, ‘রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে ২০১৮ সালের পর থেকে রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের অবসায়ন (কমিয়ে আনা) শুরু হবে।’

২০০৮ সালে আওয়ামী লীগ সাধারণ নির্বাচনে জয়লাভের পরে দেশের বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য ব্যয়বহুল রেন্টাল বিদ্যুৎ ব্যবহারের সিদ্ধান্ত নেয় সরকার।

অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, রূপকল্প ২০২১ এর ঘোষণা অনুযায়ী ২০২১ সাল নাগাদ ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কয়েকটি বড় আকারের বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে এবং পরমাণু ক্লাবেও যুক্ত হতে যাচ্ছে বলে অর্থমন্ত্রী জানান।

/এসএসজেড/টিএন/

আরও পড়ুন:

বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৪ শতাংশ

বাজেটে মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশ 

সংসদে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট

মুক্তিযোদ্ধাদের জন্য ১০ হাজার ফ্ল্যাটের ঘোষণা অর্থমন্ত্রীর

বাড়ছে না করমুক্ত আয়সীমা

‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: সময় এখন আমাদের’

ভ্যাট ১৫ শতাংশই, বাড়ছে অব্যাহতির আওতা

সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি