দেশে তৈরি ল্যাপটপ-মোবাইলের দাম কমবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৭, ২০:৩৬আপডেট : ০১ জুন ২০১৭, ২০:৩৮

বাজেটে দাম কমছে

দেশে ল্যাপটপ, ট্যাব ও মোবাইল ফোনের উৎপাদন ও সংযোজনকে উৎসাহিত করতে এবারের বাজেটে যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ আমদানিতে কর ও শুল্কে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বৃহস্পতিবার বাজেট ঘোষণায় এ ছাড়ের কথা বলেন। আর এই ছাড় দেওয়া হলে দেশে উৎপাদিত এসব প্রযুক্তি পণ্যের দাম কমবে।

অর্থমন্ত্রী বাজেট ঘোষণায় বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা আমাদের সরকারের অন্যতম উন্নয়ন কৌশল। এ লক্ষ্যে ১৯৯৬ সন হতে আমরা তথ্যপ্রযুক্তি খাতের অধিকাংশ পণ্যের আমদানির ক্ষেত্রে শুল্ক ও কর রেয়াতি সুবিধা দিয়ে আসছি। ফলে এ প্রযুক্তি দেশে ব্যাপক প্রসার লাভ করেছে। প্রচুর সম্ভাবনাময় আইসিটি খাত রূপকল্প ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নে বিশেষ অবদান রাখবে।’

তিনি আরও বলেন, ‘এ খাতে প্রয়োজনীয় শুল্ক-কর প্রণোদনা এবং নীতি সহায়তা দিতে মোবাইল, ল্যাপটপ ও ট্যাবের স্থানীয় সংযোজন ও উৎপাদনকে উৎসাহিত করার চন্য এ খাতের প্রয়োজনীয় যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ আমদানিতে প্রজ্ঞাপনের মাধ্যমে শুল্ক রেয়াতি সুবিধা দেওয়ার প্রস্তাব করছি।’

অন্যদিকে, বিদেশ থেকে আমদানি করা মোবাইল ফোনের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ করা হয়েছে। ফলে বিদেশ থেকে আমদানি করা মোবাইলের দাম বাড়বে।

/এইচএএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি