অস্বাভাবিক লেনদেনের তথ্য জানাতে হবে আর্থিক গোয়েন্দা বিভাগকে

বাংলা ট্র্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৭, ১৮:৩৭আপডেট : ২১ জুন ২০১৭, ১৮:৩৭

অস্বাভাবিক লেনদেনের তথ্য জানাতে হবে আর্থিক গোয়েন্দা বিভাগকে দেশের যে কোনও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কোনও ধরনের অস্বাভাবিক লেনদেন হলেই তা বাংলাদেশ ব্যাংকে অবস্থিত বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও নিকটস্থ পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এসব লেনদেনের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন। বুধবার (২১ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জঙ্গি অর্থায়ন সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক সভাপততিত্ব করেন শিল্পমন্ত্রী ও কমিটির আহ্বায়ক আমির হোসেন আমু। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ড. কামাল উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী আরও জানান— শুধু ব্যাংক নয়, বিকাশসহ মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রেও যদি অস্বাভাবিক বা সন্দেহজনক লেনদেন পরিলক্ষিত হয় সেটাও বাংলাদেশ ব্যাংকে অবস্থিত বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে জানাতে বলা হয়েছে।
আমির হোসেন আমু জানান, দেশের সব সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকা নিরাপদ মনে করে জঙ্গিরা যেন সেখানে আস্তানা গড়তে না পারে সেজন্য সজাগ আছে সরকার।
/এসআই/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি