ঢাকায় নির্মাণ ও গৃহসজ্জা শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৭, ২৩:১৫আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৩:৩৬

ঢাকায় শুরু হয়েছে নির্মাণ অবকাঠামো, কাঠ, লাইটিং এবং ইন্টেরিয়র-এক্সটেরিয়র সংশ্লিষ্ট শিল্পের সর্বাধুনিক উদ্ভাবন, প্রযুক্তি ও পণ্য প্রদর্শনী। বৃহস্পতিবার থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয় তিনদিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনী।

আয়োজিত প্রদর্শনী চারটির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এসময় তিনি বলেন, ‘প্রদর্শনীগুলোয় বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, তুরস্ক, সিঙ্কাপুর, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, তাইওয়ান, ইতালি এবং জার্মানির প্রায় ২০০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণ সত্যিই আমাকে অভিভূত করেছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আমাদের বাজারের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আমরা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে বরাবরই স্বাগত জানাই। যৌথ উদ্যোগ হিসেবে আমাদের সরকার বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করে এবং বাংলাদেশে ব্যবসা করার জন্য বিভিন্ন আকর্ষণীয় সুযোগ-সুবিধা দিয়ে থাকে। আমি আশা করবো এই প্রদর্শনীগুলো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে চমৎকার এবং ফলপ্রসূ অংশীদারীত্বের ভিত্তিতে এক জায়গায় একত্রিত করতে সহযোগিতা করবে।’

‘ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেড’ এবং ‘এফ টাচ ইভেন্টস লিমিটেডে’র সঙ্গে যৌথভাবে প্রর্দশনী চারটির আয়োজন করেছে ‘আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড।’ প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাইফ পাওয়ারটেক লিমিটেডের এমডি তরফদার মোহাম্মদ রাউহুল আমিন, জেট হোল্ডিংস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের এজিএম তাজুল ইসলাম, পিএইচডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জয়েন্ট সেক্রেটারি রাকেশ সাংগ্রাই, বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টাস এসোসিয়েশনের চেয়ারম্যান আখতারুজ্জামান প্রমুখ।

/এসআই/এমও/
সম্পর্কিত
ভাঙচুর ছাড়াই পুরোনো বাড়িকে স্মার্ট করার উপায়
ঘর বারবার অগোছালো হয়ে যাচ্ছে? কিছু অভ্যাসেই মিলবে পরিপাটি অন্দর
নতুন বাড়ির দেয়ালও স্যাঁতসেঁতে হচ্ছে? বর্ষা ছাড়াও থাকতে পারে যেসব কারণ
সর্বশেষ খবর
কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চার জনের মরদেহ কুষ্টিয়ায় 
কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চার জনের মরদেহ কুষ্টিয়ায় 
টিভিতে আজকের খেলা (২৩ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ আগস্ট, ২০২৬)
শেষ মুহূর্তের গোলে রিয়ালের বাজিমাত, জয় দিয়ে মরিনহো যুগের নতুন সূচনা 
শেষ মুহূর্তের গোলে রিয়ালের বাজিমাত, জয় দিয়ে মরিনহো যুগের নতুন সূচনা 
শিক্ষক ও তার পরিবারকে হত্যা করলো কারা, কারণ কী 
শিক্ষক ও তার পরিবারকে হত্যা করলো কারা, কারণ কী 
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’