ঢাকা-গৌহাটিতে চালু হচ্ছে বিমান ও নভোএয়ারের ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৭, ২০:০৫আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ২০:০৭

ঢাকা-গৌহাটিতে চালু হচ্ছে বিমান ও নভোএয়ারের ফ্লাইট ঢাকা ও গৌহাটির মধ্যে দ্রুততম সময়ে বাংলাদেশ বিমান ও নভোএয়ারের ফ্লাইট চালু হচ্ছে। বুধবার (২০ ডিসেম্বর) বিকালে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এখানে অংশ নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন আর ভারতের আসাম রাজ্যের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

আগামী বছরের ৩ ও ৪ ফেব্রুয়ারি আসামের রাজধানী গৌহাটিতে অনুষ্ঠিতব্য গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য বিমান ও পর্যটন মন্ত্রীকে চিঠি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। এজন্য তাকে ধন্যবাদ জানান মেনন।

আসামের অর্থমন্ত্রী জানিয়েছেন, ৩ কোটি ৪০ লাখ জনসংখ্যা অধ্যুষিত আসাম হলো ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় রাজ্য। এখানে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির জন্য অবকাঠামোগত উন্নয়ন ও আইন প্রণয়ন করেছে রাজ্য সরকার। সেখানে কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, তথ্যপ্রযুক্তি, পেট্রো কেমিক্যাল, ফার্মাসিউটিক্যালস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি খাতে বিনিয়োগের পূর্ণ সুবিধা নিতে পারেন বাংলাদেশি উদ্যোক্তারা।

এছাড়া পাহাড়বেষ্টিত আসামের সঙ্গে নদীমাতৃক বাংলাদেশের মেলবন্ধন ঘটিয়ে পর্যটন শিল্প বিকাশের অমিত সম্ভাবনার পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত একটি এমওইউ স্বাক্ষরের ঐকমত্য পোষণ করা হয় বৈঠকে।

এ সময় অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসামের প্রতিনিধি দলে ছিলেন গণপূর্ত মন্ত্রী পরিমল শুক্লা বাইদা। এছাড়া বাংলাদেশের বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষে সভায় অংশ নেন অতিরিক্ত সচিব মো. ইমরান ও আবুল হাসনাত জিয়াউল হক, যুগ্ম-সচিব এটিএম নাসির মিয়া ও হাবিবুর রহমান।

/এসআই/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী