শুল্কমুক্ত সুবিধায় ৩০টি মার্সিডিজ ও বিএমডব্লিউ গাড়ি কিনছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৭, ২২:৫৭আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ২২:৫৯

বিএমডব্লিউ-৭ সিরিজের গাড়ি অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে ২০১৮ সালের ৫ ও ৬ মে। এ উপলক্ষে আসা অতিথিদের যাতায়াতের জন্য ৩০টি মার্সিডিজ ও বিএমডব্লিউ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (২০ ডিসেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে। এখানে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মার্সিডিজ বেঞ্জ (এস ক্লাস) ও বিএমডব্লিউ-৭ সিরিজের গাড়িগুলো আমদানি করা হবে শুল্কমুক্ত সুবিধায়। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর নীতিগত অনুমোদন রয়েছে। এজন্য ২০১৭-১৮ অর্থবছরে সরকারি যানবাহন অধিদফতরের অনুকূলে সংশ্লিষ্ট কোডে বরাদ্দ করা অর্থ ব্যয় হবে। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান স্বাক্ষরিত ওই প্রস্তাবনায় বলা হয়েছে, ঢাকায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে আসা অতিথিদের যাতায়াতে প্রয়োজনীয় পরিবহন সুবিধা প্রদানে ৩০টি মার্সিডিজ বেঞ্জ (এস ক্লাস) ও বিএমডব্লিউ-৭ সিরিজের গাড়ি আমদানি প্রয়োজন। এগুলো রাষ্ট্রীয় প্রটোকল ও সরকারি প্রয়োজনে ব্যবহারের জন্য কেনা হচ্ছে বলে শুল্ক অব্যাহতি সুবিধা পাওয়া যুক্তিযুক্ত বলে বলা হয়েছে প্রস্তাবনায়।

সম্মেলনে ব্যবহারের পর এসব গাড়ি ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত ভিভিআইপি অতিথিদের ব্যবহারের জন্য তোলা থাকবে। এর মধ্যে পাঁচটি গাড়ি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ও বাকিগুলো সরকারি পরিবহন পুলে হস্তান্তর করা হবে।

/এসআই/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক