‘আমানত ফেরত দিতে পারছে না ফারমার্স ব্যাংক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৮, ১৯:৩১আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১৯:৫২

 

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি:সংগৃহীত) তারল্য সংকট মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে  জানিয়েছেন আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘তারল্য সংকটের কারণে বর্তমানে ফারমার্স ব্যাংক গ্রাহকদের আমানত ফেরত দিতে পারছে না।’ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্ন-উত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক শুরুর পর প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

অর্থমন্ত্রী বলেন, ‘ফারমার্স ব্যাংক কার্যক্রম শুরু করার পর থেকে রেগুলেটরি ও প্রুডেনশিয়াল নিয়ম-কানুন মানতে পারেনি। পর্ষদ ও ব্যবস্থাপনা-পর্যায়ে বিভিন্ন অনিয়মের কারণে ব্যাংকটির আর্থিক ভিত্তি ধীরে ধীরে দুর্বল হতে থাকে। এ বিষয়ে বিভিন্ন সময় বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নিলেও সার্বিক অবস্থার উন্নতি হয়নি। উল্টো অবনতি হচ্ছে। ব্যাংকটির আর্থিক অবস্থার তথ্য বিভিন্নভাবে প্রকাশিত হয়ে পড়লে আমানতকারীরা ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিতে থাকলে তারল্য সংকট সৃষ্টি হয়। ফারমার্স ব্যাংকের তারল্য সংকটজনতি সমস্যা মোকাবিলার  জন্য বাংলাদেশ ব্যাংক সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে ব্যাংকটির তারল্য সংকট মোকাবিলায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে।’

সংরক্ষিত আসনের ফজিলাতুন্নেসা বাপ্পীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে প্রচুর অর্থ বিদেশে পাচার হয়ে যাওয়ার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল, গবেষণা প্রতিষ্ঠানের দাবি তথ্যভিত্তিক নয়। পাচারের এ ধরনের প্রাক্কলন গত কয়েক বছরে দেশের বাজারে বৈদেশিক মূদ্রার বিদ্যমান তারল্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তবে দেশ থেকে অর্থপাচারের মাত্রা যাই হোক না কেন, পাচারের সম্ভাব্য উৎসগুলো বন্ধ করার বিষয়ে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো একযোগে কাজ করে যাচ্ছে।’

 

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী