জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৪৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৫৭

লুনা শামসুদ্দোহা রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন লুনা শামসুদ্দোহা। বুধবারই (২৮ ফেব্রুয়ারি) তিনি ব্যাংকটিতে যোগ দিয়েছেন। এর আগে তিনি ব্যাংকটির পরিচালক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস ছালাম আজাদ।

অবশ্য ২৫ ফেব্রুয়ারি সাবেক সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুনকে জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগের আদেশ জারি করেছিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি পেলেই তার যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংক তাকে অনাপত্তি না দিয়ে লুনা শামসুদ্দোহাকে অনাপত্তিপত্র দেয়।

নতুন চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা ২০১৩ সালে প্রযুক্তি খাতে নারীদের এগিয়ে নিয়ে যাওয়া এবং নারীর ক্ষমতায়ন বৃদ্ধির কারণে গ্লোবাল উইমেন ইনভেন্টরস অ্যান্ড ইনোভেটরস নেটওয়ার্ক (গুইন) সম্মাননা পান।

এর আগে তিনি দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান এবং বাংলাদেশ উইমেন ইন টেকনোলজিরও প্রেসিডেন্ট ছিলেন।

এছাড়া, তিনি বাংলাদেশ বিজনেস ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা, সফটওয়্যার উদ্যোক্তা এবং সুইজারল্যান্ডের গ্লোবাল থট লিডার অন ইনক্লুসিভ গ্রোথের সদস্য। ২০০৫ সালে তিনি সুইস ইন্টারঅ্যাকটিভ মিডিয়া সফটওয়্যার অ্যাসোসিয়েশন (সিসমা) প্রাপ্ত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স থেকে মাস্টার্স করেন।

/জিএম/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়
সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়
কমিউনিটি ব্যাংকে এ-চালান বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা
কমিউনিটি ব্যাংকে এ-চালান বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা
নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস
নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস
লিবিয়ার বাজারে পাওয়া যাবে ওয়ালটন পণ্য
লিবিয়ার বাজারে পাওয়া যাবে ওয়ালটন পণ্য
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি