স্বল্প মেয়াদে অর্থ নিয়ে দীর্ঘমেয়াদে ঋণ দেওয়া ব্যাংক খাতের জন্য স্বাস্থ্যসম্মত নয়: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৮, ১৪:১৫আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৪:১৫

আবুল মাল আবদুল মুহিত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্প মেয়াদে অর্থ (আমানত) নিয়ে দীর্ঘমেয়াদে ঋণ দিচ্ছে।। এটা ব্যাংক খাতের জন্য স্বাস্থ্যসম্মত নয়। এ জায়গা থেকে বের হয়ে আশার জন্য ক্যাপিটাল মার্কেট সৃষ্টি করতে হবে।’

রবিবার (১ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে জনতা ব্যাংকের বার্ষিক সম্মিলনে তিনি এ কথা জানান। 

জনতা ব্যাংকের চেয়ারম্যান লুনা শামসুদ্দোহার সভাপতিত্বে সম্মিলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মুসলিম চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনতা ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক আব্দুস সালাম আজাদ।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি ঠিক করেছি আগামী ২-১ মাসের মধ্যে ছোট একটি গ্রুপকে দায়িত্ব দেবো। যারা ক্যাপিটাল মার্কেট শক্তিশালী করবে বা ক্যাপিটাল মার্কেট গড়ে তুলবে।’
তিনি বলেন, ‘নির্বাচনের বছরে অনেকেই অর্থনৈতিক অস্থিতিশীলতার কথা বলেন।  কিন্তু অস্থিতিশীল কিছু হওয়ার মতো আমি দেখি না। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো রয়েছে। দেশের চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি সাড়ে সাত শতাংশ হওয়ার সুযোগ রয়েছে।’

/জিএম/এসএসএ/ টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত