১৭ জনের বিদেশে যেতে দুদকের নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৮, ১৬:৪৭ আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৭:১৪

১৭ জনের বিদেশে যেতে দুদকের নিষেধাজ্ঞা দি ফারমার্স ব্যাংক লিমিটেডের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক ও তার স্ত্রীসহ ১৭ জনের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩ এপ্রিল) এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
ওই ১৭ জন যেন দেশত্যাগ করতে না পারেন সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দুদকের উপ-পরিচালক সামছুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
২০১৩ সালের ৩ জুন চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে ফারমার্স ব্যাংকের কার্যক্রম শুরু হয়। বর্তমানে ব্যাংকটির শাখার সংখ্যা ৫৬ ও এটিএম বুথ রয়েছে ১১টি। প্রতিষ্ঠার পর থেকে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটি মোট ঋণ বিতরণ করেছে ৪ হাজার ৪১৩ কোটি ৩৮ লাখ টাকা। এরমধ্যে গত বছর এই ব্যাংক থেকে দেওয়া ঋণের পরিমাণ ১ হাজার ৮৩৯ কোটি ৭৯ লাখ টাকা। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফারমার্স ব্যাংকের মোট আমানত সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৬৩ কোটি ৬১ লাখ টাকা, যা ২০১৫ সালে ছিল ৩ হাজার ৪৮২ কোটি ৬৬ লাখ টাকা।
সম্প্রতি ব্যাংকটির চেয়ারম্যানের পদ ছাড়তে বাধ্য হন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মাহাবুবুল হক চিশতি। গত ১৯ ডিসেম্বর ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একেএম শামীমকেও অপসারণ করে বাংলাদেশ ব্যাংক।

/আরজে/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ, দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ, দীর্ঘ যানজট
চট্টগ্রামে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
চট্টগ্রামে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
ভারতে পদক জয়ী অ্যাথলেটদের প্রথমবার ছাদখোলা বাসে বরণ
ভারতে পদক জয়ী অ্যাথলেটদের প্রথমবার ছাদখোলা বাসে বরণ
ইউএনওর বাসভবনের সামনে ও চৌরাস্তায় ককটেল বিস্ফোরণ, ওসি বললেন জানা নেই
ইউএনওর বাসভবনের সামনে ও চৌরাস্তায় ককটেল বিস্ফোরণ, ওসি বললেন জানা নেই
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো