রফতানি আয় বেড়েছে ৬ দশমিক ৬৬ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৮, ১৬:২০ আপডেট : ০৬ জুন ২০১৮, ০৮:১২



ডলার ২০১৭-১৮ অর্থবছরের (জুলাই-মে) ১১ মাসে ৩ হাজার ৩৭২ কোটি ৮৮ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে। এই আয়  আগের অর্থবছরের (২০১৬-১৭) একই সময়ের চেয়ে ৬ দশমিক ৬৬ শতাংশ বেশি। ওই অর্থবছরের প্রথম ১১ মাসে ৩ হাজার ১৬২ কোটি ২৮ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছিল।

মঙ্গলবার (৫ জুন) রফতানি উন্নয়ন ব্যুরোর  রফতানি আয়ের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে দেখা যায়,২০১৭-১৮ অর্থবছরের প্রথম ১১ মাসে ২ হাজার ৮১২ কোটি ৮৫ লাখ মার্কিন ডলারের পোশাক রফতানি হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৯ দশমিক ৭৭ শতাংশ বেশি।

রফতানি উন্নয়ন ব্যুরোর পরিসংখ্যানে দেখা যায়, পণ্য রফতানিতে প্রবৃদ্ধি হলেও লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ৪৪ শতাংশ কম রফতানি হয়েছে।

ইপিবির তথ্যানুযায়ী, এই ১১ মাসে পোশাক ছাড়াও পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, কৃষিজাত পণ্য রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে। তবে চামড়া ও চামড়াজাত পণ্য, প্রকৌশল পণ্য, হিমায়িত খাদ্য, প্লাস্টিক পণ্য রফতানিতে প্রবৃদ্ধি হয়নি। শুধু মে মাসে ৩৩২ কোটি ২৪ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে। গত অর্থবছরের মে মাসে রফতানি হয়েছিল ৩০৪ কোটি ডলারের পণ্য। সেই হিসাবে এ অর্থবছরের মে মাসে ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

এই অর্থবছরে ৩ হাজার ৭৫০ কোটি ডলারের পণ্য রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে তৈরি পোশাকে ৩ হাজার ১৬ কোটি, চামড়া ও চামড়াজাত পণ্যে ১৩৮ কোটি, পাট ও পাটজাত পণ্যে ১০৫ কোটি ডলারের পণ্য রফতানির লক্ষ্যমাত্রা আছে।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেভাবে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়েছিল রোলাঁ মুরের ‘গ্যালাক্সি’ ড্রেস
যেভাবে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়েছিল রোলাঁ মুরের ‘গ্যালাক্সি’ ড্রেস
একদিনে ডেঙ্গু কেড়ে নিলো আরও প্রাণ, হাসপাতালে ১৮৯৮
একদিনে ডেঙ্গু কেড়ে নিলো আরও প্রাণ, হাসপাতালে ১৮৯৮
মোদির বাসভবন এলাকার সংস্কারে হুমকিতে শতবর্ষী মসজিদ-মন্দির
মোদির বাসভবন এলাকার সংস্কারে হুমকিতে শতবর্ষী মসজিদ-মন্দির
বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত, আহত ১৫
বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত, আহত ১৫
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে