পোশাক শ্রমিকদের মজুরি বৈষম্য দূর করতে ত্রিপক্ষীয় বৈঠক শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৯, ১৭:১৩আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৮:০১

সচিবালয়

তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন কাঠামোতে গ্রেডিং বৈষম্য দূর করতে সচিব কমিটির বৈঠক শুরু হয়েছে। রবিবার বিকাল পাঁচটায় সচিবালিয়ের শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। ত্রিপক্ষীয় বৈঠকে শ্রম সচিব আফরোজা খানের নেতৃত্বে বাণিজ্য সচিব মফিজুল ইসলাম, মালিকপক্ষে বিজিএমই’র সভাপতি সিদ্দিকুর রহমান, সালাম মুর্শেদী এমপি, আতিকুর রহমান, শফিউল ইসলাম মহিউদ্দিন, এ কে আজাদ এবং শ্রমিকদের পক্ষে নাজমা আকতার, ফজলুল হক মন্টু, আমিররুল ইসলাম আমিন উপস্থিত আছেন।

বৈঠক শুরুর আগে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বিভিন্ন বিষয়ে বিভক্তি দেখা দেয়। এ কারণে মালিকপক্ষ শ্রম সচিব এবং শ্রমিকপক্ষ শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের সঙ্গে আলাদা বৈঠক করেন।

পোশাক শ্রমিকদের আন্দোলন

এর আগে বৃস্পতিবারের (১০ জানুয়ারি) বৈঠকে শ্রমিকদের বেতন কাঠামোর সাতটি গ্রেডের মধ্যে ১, ২, ও ৬, ৭ নম্বর গ্রেডে কোনও সমস্যা নেই বলে জানা যায়। তবে ৩, ৪ ও ৫ নম্বর গ্রেডেই সমস্যা রয়েছে বলে জানিয়েছিলেন শ্রম সচিব। কিন্তু শনিবার রাতে প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থে ৩, ৪ ও ৫ নম্বর গ্রেডের পাশাপাশি ১, ২ নম্বর গ্রেডের মজুরি সমন্বয়ের নির্দেশ দিয়েছেন। সমন্বয়ের পর প্রতিটি গ্রেডেই মজুরি আশানরূপ বৃদ্ধি পাবে বলে সরকার মনে করে।

সচিব কমিটির বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান আনুষ্ঠানিকভাবে বৈঠকের সিদ্ধান্ত ঘোষণা করবেন।

/এসআই/এসটি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বমানবের নিকট অসাধারণ আলোকবর্তিকা মহানবী (সা.): রিজভী 
বিশ্বমানবের নিকট অসাধারণ আলোকবর্তিকা মহানবী (সা.): রিজভী 
ঢাকা ক্লাবের সভাপতিসহ ৪ জনের নামে মামলা, সমন জারি
ঢাকা ক্লাবের সভাপতিসহ ৪ জনের নামে মামলা, সমন জারি
সুর, প্রেম ও দ্রোহের ভেতর দিয়ে নজরুলকে পাঠ
সুর, প্রেম ও দ্রোহের ভেতর দিয়ে নজরুলকে পাঠ
সড়ক দুর্ঘটনায় ঢাকা ওয়াসার কর্মী নিহত 
সড়ক দুর্ঘটনায় ঢাকা ওয়াসার কর্মী নিহত 
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’