শিক্ষা ব্যবস্থার সংস্কারে মনোযোগ দিতে হবে: ড. আতিউর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৯, ১৮:০৮আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৮:১০

খুলনা বিশ্ববিদ্যালয়ে নবীন-বরণ অনুষ্ঠানে ড. আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, শিক্ষার্থীরা যেন যথাযথ নৈতিক বোধ ও দক্ষতার সমন্বয়ে প্রকৃত অর্থেই মানুষের মতো মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে সেজন্য শিক্ষা ব্যবস্থার সংস্কারে মনোযোগ দিতে হবে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) খুলনা বিশ্ববিদ্যালয়ে নবীন-বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. আতিউর বলেন, বাংলাদেশ ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে আজ সমৃদ্ধির পথে হাঁটছে। ‘সোনার বাংলা’ গড়ার এই অভিযাত্রাকে অব্যাহত রাখতে মেগা অবকাঠামো নির্মাণ এবং মানবসম্পদের দক্ষতা বৃদ্ধির যে নীতি গৃহীত হয়েছে সেগুলো চলমান রাখতে হবে।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই ব্যাপক সৃষ্টিশীল রূপান্তর নিশ্চিত করতে ব্যাপক গবেষণা ও উন্নয়ন তহবিল গঠন করা দরকার মন্তব্য করে তিনি বলেন, ‘বাংলাদেশ প্রকৃত অর্থেই এখন ‘ইগনিশন ফেইজ’ (ব্যাপক উত্থান) পর্বে রয়েছে।’
বিকেলে তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক রূপান্তর’ শিরোনামে একটি বক্তৃতা দেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফাইকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. প্রাণ গোপাল দত্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

/জিএম/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
একদিকে ডেঙ্গুর রেকর্ড, অন্যদিকে একাধিক ভাইরাস: জ্বরে কাবু নগরবাসী
একদিকে ডেঙ্গুর রেকর্ড, অন্যদিকে একাধিক ভাইরাস: জ্বরে কাবু নগরবাসী
পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির মুখোমুখি হলেন কুশনার-উইটকফ
পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির মুখোমুখি হলেন কুশনার-উইটকফ
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন