ঢাকায় প্রশিক্ষণ নিচ্ছে নেপালের ২৩ ব্যাংকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৯, ২৩:০৫ আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২৩:০৭





ঢাকায় প্রশিক্ষণ নিচ্ছে নেপালের ২৩ ব্যাংকার ব্যাংকের ঝুঁকিভিত্তিক অভ্যন্তরীণ নিরীক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন নেপালের সরকারি-বেসরকারি ব্যাংকের ২৩ জন কর্মকর্তা। রবিবার (২০ জানুয়ারি) ঢাকার মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বিআইবিএমের মহাপরিচালক (চলতি দায়িত্বে) ড. শাহ মো. আহসান হাবীব।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এবং ব্যাংকিং ফাইন্যান্স অ্যান্ড ইন্সুরেন্স ইনস্টিটিউট অব নেপাল (বিএফআইএন)-এর যৌথ আয়োজনে এই প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিএফআইএন’র সমন্বয়কারী রুবি ভাটারাই বক্তব্য রাখেন।
ড. আহসান হাবীব বলেন, ‘ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় এবং কিছু কিছু স্পর্শকাতর বিষয় যেমন, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক খাতে অনিয়ম, মানি লন্ডারিং, বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন, ই-ব্যাংকিং এবং তথ্যপ্রযুক্তি সম্পর্কিত নিরাপত্তা এবং ক্ষুদ্র ও মাঝারি খাত ইত্যাদি প্রশিক্ষণের ক্ষেত্রে প্রাধান্য পেতে শুরু করেছে। বিআইবিএম অনলাইন এবং অন ক্যাম্পাস মডিউলের সমন্বয়ে সার্টিফিকেশন কোর্স চালু করেছে। এর ফলে ব্যাংক কর্মকর্তাদের মধ্যমেয়াদি প্রশিক্ষণ গ্রহণের পথ সুগম হচ্ছে।’
তিনি বলেন, ‘এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নেপাল এবং বাংলাদেশের ব্যাংকারদের মধ্যে একটি মেলবন্ধন তৈরি হবে। এ ধরণের কর্মসূচির কারণে নেপাল এবং বাংলাদেশের আর্থিক খাতে কর্মরতদের আর্ন্তজাতিক চর্চাগুলো জানার এক বড় প্লাটফর্ম তৈরি হয়েছে, যা আগামীদিনে জ্ঞানভিত্তিক ব্যাংকিং খাত গড়ে তুলতে সহায়ক হবে।’
উল্লেখ্য, ব্যাংকিং ফাইন্যান্স অ্যান্ড ইন্সুরেন্স ইনস্টিটিউট অব নেপাল (বিএফআইএন)-এর সঙ্গে গত নভেম্বরে সই হওয়া সমঝোতা স্মারকের পরিপ্রেক্ষিতে এই প্রশিক্ষণ কোর্স চালু হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের অডিটোরিয়ামে প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এদিন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) পরিদর্শন করবেন নেপালী ব্যাংকাররা।
প্রশিক্ষণ কোর্সে নেপাল ব্যাংক লিমিটেডের তিনজন, এগ্রিকালচার ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের তিনজন, নেপালের প্রাইম কমার্সিয়াল ব্যাংক লিমিটেড, মাচাপুচরি ব্যাংক লিমিটেড, কুমারী ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেডের চারজন এবং রাষ্ট্রীয় বাণিজ্য ব্যাংক লিমিটেডের দুজন করে কর্মকর্তা এ প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছেন। এ ছাড়াও এতে অংশ নিয়েছেন গ্লোবাল আইএমই ব্যাংক লিমিটেড, প্রভু ব্যাংক লিমিটেড, এনএমবি ব্যাংক লিমিটেড এবং বিএফআইএনের একজন করে প্রতিনিধি।
প্রসঙ্গত, ২০১৫ সালে বিআইবিএম জার্মানির ফ্রাঙ্কফুর্ট স্কুল অব ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টের সঙ্গে যৌথভাবে ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন রিস্ক ম্যানেজমেন্ট (সিইআরএম)’ কোর্স চালু করে। পরবর্তীতে বিআইবিএম সার্টিফিকেশন কোর্সের পরিসর বৃদ্ধি করে ঋণ ব্যবস্থাপনা এবং বৈদেশিক বাণিজ্য বিষয়ে ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন ক্রেডিট ম্যানেজমেন্ট (সিইসিএম) এবং ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন ট্রেড সার্ভিসেস (সিইটিএস)’ নামে দুটি সার্টিফিকেশন কোর্স চালু করেছে।

/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বরাষ্ট্রমন্ত্রী কেন এই হামলাকে লঘু করতে চাইলেন, প্রশ্ন এমপি নুসরাতের
স্বরাষ্ট্রমন্ত্রী কেন এই হামলাকে লঘু করতে চাইলেন, প্রশ্ন এমপি নুসরাতের
‘চীনা গুপ্তচর’ কেলেঙ্কারির জেরে পদ ছাড়লেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
‘চীনা গুপ্তচর’ কেলেঙ্কারির জেরে পদ ছাড়লেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
শীর্ষ বাছাই বাহরাইনকে হারিয়ে ডেভিস কাপে বাংলাদেশের প্রথম জয়
শীর্ষ বাছাই বাহরাইনকে হারিয়ে ডেভিস কাপে বাংলাদেশের প্রথম জয়
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
দুই বাড়িতে কাফনের কাপড়-আগরবাতি, খেয়ে নিতে বললো ভালোমন্দ
দুই বাড়িতে কাফনের কাপড়-আগরবাতি, খেয়ে নিতে বললো ভালোমন্দ