এডিবি’র ঋণগ্রহীতা দেশগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষে: পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৯, ২১:৫৩আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ২২:০০

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে যেসব দেশ ঋণ নেয়, সেই ঋণগ্রহীতা দেশগুলোর মধ্যে বাংলাদেশ এখন এক নম্বরে রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে তিনি এ তথ্য জানান। এর আগে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।

বৈঠক সূত্রে জানা গেছে, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে ৪৮টি সদস্য দেশের মধ্যে ঋণ নেওয়ার তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ এ বছরই ঋণগ্রহণে প্রথম হয়েছে বলেও জানান পরিকল্পনামন্ত্রী। মন্ত্রী বলেন, ‘এ বছরই প্রথম হলাম আমরা। ৫ দশমিক ৮ বিলিয়ন ডলার। বাংলাদেশের ঋণ গ্রহণের মান ভালো বলে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ জানিয়েছেন।’

এডিবি বিনিয়োগ বাড়াবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এডিবি বিনিয়োগ বাড়াবে কি না, তা আমাদের ওপর নির্ভর করছে। তাদের কাছে এত টাকা আছে, তারা টাকা নিয়ে বসে আছে। ভালো প্রকল্প নিয়ে এলে, যত টাকা লাগে পাওয়া যাবে। তবে নিলেই তো হবে না, বাস্তবায়ন তো করতে হবে। আমরা টাকা কমিউট করেছি ১০০ টাকা, কিন্তু ছেড়েছি মাত্র ২০ টাকা। কেন ২০ টাকা ছাড়ছি, ৮০ টাকা ছাড়ছি না, কারণ জানতে হবে। কারণ, প্রকল্প বাস্তবায়নের গতি কম।’

এম এ মান্নান বলেন, ‘আমাদের কাজের পদ্ধতি সময়োপযোগী তো নয়ই, কোনও কোনও ক্ষেত্রে বিরক্তিকর (ধীরগতির)। এটা বাড়াতে হবে। দাতা সংস্থা বলে কিছু নাই। এরা সবাই ঋণ সহযোগী, ঋণ দেয়।’

 

/এসআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবশেষে ভারতের টি-টোয়েন্টি দলে ১৫ বছরের সূর্যবংশী 
অবশেষে ভারতের টি-টোয়েন্টি দলে ১৫ বছরের সূর্যবংশী 
জাতিসংঘে আত্মত্যাগের স্বীকৃতি পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জাতিসংঘে আত্মত্যাগের স্বীকৃতি পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
যুক্তরাষ্ট্রের ওপর ইসরায়েলি গুপ্তচরবৃত্তির হুমকি সর্বোচ্চ করলো পেন্টাগন
যুক্তরাষ্ট্রের ওপর ইসরায়েলি গুপ্তচরবৃত্তির হুমকি সর্বোচ্চ করলো পেন্টাগন
মমতার বক্তব্য ‘পলিটিক্যাল স্ট্যান্ট’ 
মমতার বক্তব্য ‘পলিটিক্যাল স্ট্যান্ট’ 
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
বিএনপির সমর্থনে মেয়র হওয়া মনজুর ছাত্রলীগের মিছিলের মামলার আসামি
বিএনপির সমর্থনে মেয়র হওয়া মনজুর ছাত্রলীগের মিছিলের মামলার আসামি
তৃণমূলের বিদ্রোহী শিবিরে যোগ দিতে পারেন ২৩ এমপি
তৃণমূলের বিদ্রোহী শিবিরে যোগ দিতে পারেন ২৩ এমপি