মিলঘাটে খোলা পাট কেনার সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৫

বস্ত্র ও পাট মন্ত্রণালয়

মিলঘাটে বেল পাটের পাশাপাশি লুজ (খোলা) পাট কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)- এর আওতাধীন মিলগুলোতে বেল পাটের পাশাপাশি লুজ (খোলা) পাট কেনা যাবে। গত ৩১ জানুয়ারি এক প্রজ্ঞাপনে বিজেএমসি এ সিদ্ধান্তের কথা উল্লেখ করে।

পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার স্বাক্ষতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিজেএমসি’র আওতাধীন মিলগুলোতে পাট কেনার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পর্ষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী লুজ পাট কেনার বিষয়ে সুপারিশ দেওয়া হয়। সিদ্ধান্তে বলা হয়, এখন থেকে মিলঘাটে বেল পাট কেনার পাশাপাশি লুজ পাট কেনা যাবে । কোনোভাবেই এজেন্সি হতে লুজ পাট পাঠানো যাবে না। মিলের আউটটার্ন রেজিস্টারে পাটের শ্রেণিভিত্তিক আউটটার্ন-এর শতকরা হার যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে।

পাটচাষী ও ক্ষুদ্র পাট ব্যবসায়ীদের দীর্ঘ দিনের দাবির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২০১৬ সালের ৭ আগস্ট বেল আকারে পাট কেনা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

/এসআই/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক
বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক
নতুন মার্কিন পাসপোর্ট উন্মোচন, কী থাকছে জানালেন ট্রাম্প
নতুন মার্কিন পাসপোর্ট উন্মোচন, কী থাকছে জানালেন ট্রাম্প
গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেই বিপদ পর্তুগালের!
গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেই বিপদ পর্তুগালের!
দেশের বিভিন্ন স্থানে উড়ছে ‘সাদা-কালো পতাকা’, নেপথ্যে কারা জানে না পুলিশ
দেশের বিভিন্ন স্থানে উড়ছে ‘সাদা-কালো পতাকা’, নেপথ্যে কারা জানে না পুলিশ
সর্বাধিক পঠিত
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ