শিল্পমেলায় ওয়ালটন পণ্যের প্রশংসায় প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ এপ্রিল ২০১৯, ১৯:৪৮আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৯:৪৮

প্রথম জাতীয় শিল্পমেলায় ওয়ালটন স্টল পরিদর্শনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় শিল্পমেলায় ওয়ালটনের স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রতিষ্ঠানটির তৈরি ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রিক্যাল ও প্রযুক্তি পণ্য দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। দেশেই এগুলোর উৎপাদন ও বাজারজাতকরণের পাশাপাশি বিশ্বের প্রায় ২০টি দেশে রফতানিতে ওয়ালটনের উদ্যোগের প্রশংসা করেন বঙ্গবন্ধু কন্যা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ৩১ মার্চ রাজধানীর আগারগাঁওস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে সাতদিনের প্রথম জাতীয় শিল্পমেলা। ওইদিন সকালে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সচিব আবদুল হামিদ, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীন।

ওয়ালটনের স্টলে দেশে তৈরি ল্যাপটপ, মোবাইল ফোন, ফ্রিজ, এসি, রাইস কুকারসহ বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন প্রযুক্তি পণ্য অত্যন্ত স্বল্প দামে বাজারে ছাড়ায় প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে তৈরি কম্প্রেসর রফতানি হচ্ছে জেনে আনন্দিত হন তিনি।

প্রথম জাতীয় শিল্পমেলায় ওয়ালটন স্টল পরিদর্শনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধানমন্ত্রীকে জানান, ওয়ালটন দেশেই আন্তর্জাতিক মানের এলিভেটর বা লিফট উৎপাদন করছে। এতে সন্তোষ প্রকাশ করেন তিনি। স্টলে বিভিন্ন পণ্য সম্পর্কে তাকে অবহিত করেন ওয়ালটনের উপ-নির্বাহী পরিচালক শরীফ হারুনুর রশিদ ছনি।

শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় শিল্পমেলা চলবে ৬ এপ্রিল পর্যন্ত। এতে প্রায় ৩০০টি দেশীয় প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বৃহৎ প্রতিষ্ঠান বিভাগে ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক সামগ্রী আর তথ্যপ্রযুক্তি পণ্যের জন্য স্টল নিয়েছে ওয়ালটন। এতে প্রদর্শন করা হচ্ছে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, কম্প্রেসর, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, লিফট, ইন্ডাস্ট্রিয়াল সল্যুশনস, হোম অ্যান্ড ইলেক্ট্রিক্যাল অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন পণ্য। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার কঠিন জয় জন্ম দিয়েছে প্রশ্নের
কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার কঠিন জয় জন্ম দিয়েছে প্রশ্নের
সারা দেশের হামের রোগীরা ঢাকামুখী কেন
সারা দেশের হামের রোগীরা ঢাকামুখী কেন
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ৩ বিভাগে ভারী বর্ষণের সতর্কতা
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ৩ বিভাগে ভারী বর্ষণের সতর্কতা
মিশরের সঙ্গে ম্যাচের আগে বিশ্রামের সময় কম পাওয়ায় নাখোশ স্কালোনি
মিশরের সঙ্গে ম্যাচের আগে বিশ্রামের সময় কম পাওয়ায় নাখোশ স্কালোনি
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২