বিজেএমসি থেকে এক কোটি পিস বস্তা কিনবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৯, ২৩:৩৫ আপডেট : ২২ মে ২০১৯, ২৩:৩৭

পাটের বস্তা বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) কাছ থেকে এক কোটি পিস বস্তা ক্রয় করবে খাদ্য মন্ত্রণালয়। এতে মোট ব্যয় হবে ৫৪ কোটি টাকা। বুধবার (২২ মে) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘পাটকলগুলোতে ৪৪ হাজার কর্মী রয়েছে। এখনও তাদের বেতন দেওয়া হচ্ছে। তাই আমি আশা করি, অবশ্যই এ পরিমাণ বস্তা উৎপাদন করতে পারবে বিজেএমসি।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘বস্তা কেনার পাশাপাশি পাবনা জেলার বেড়া উপজেলায় ৩ দশমিক ৭৭ মেগাওয়াট ক্ষমতার সোলার বিদ্যুৎকেন্দ্র স্থাপনের একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ২০ বছর মেয়াদে এ কেন্দ্র থেকে প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৮ দশমিক ৫৯ টাকা দরে বিদ্যুৎ কিনবে সরকার।’ যৌথভাবে এটি বাস্তবায়ন করবে মোস্তফা মোটর লিমিটেড এবং সোলার ল্যান্ড ইলেকট্রিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি লিমিটেড।

বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিজ হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী ইশরাক
নিজ হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী ইশরাক
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
জন্ম ও মৃত্যু সনদে নাগরিক ভোগান্তি, ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ
জন্ম ও মৃত্যু সনদে নাগরিক ভোগান্তি, ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’