মুজিব বর্ষে একঘণ্টা বেশি কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৯, ২০:২৯আপডেট : ২৭ মে ২০১৯, ২০:৪৬

মুজিব বর্ষ পালন উপলক্ষে বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা

`মুজিব বর্ষকে সেবা বর্ষ হিসেবে পালন করবে বিদ্যুৎ বিভাগ। ওই সময় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা করে বেশি অফিস করবে এবং জনগণের শতভাগ বিদ্যুৎ পাওয়া নিশ্চিত করবে।

আজ সোমবার (২৭ মে) বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব ও জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ উভয় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মুজিব বর্ষ (১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১) সাফল্যমণ্ডিত করতে হবে। নিম্ন আয়ের জনগণের জন্য বিশেষ সেবার উদ্যোগ নেওয়া যেতে পারে। বেসরকারি খাতকেও এ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের প্রস্তুতি ভালো। গৃহীত উদ্যোগগুলো দ্রুত জাতীয় বাস্তবায়ন কমিটিতে পাঠানোর আহ্বান জানান তিনি।

এ সময় বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নেওয়া উদ্যোগগুলো আলাদা আলাদা ভাবে পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন স্ব স্ব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এসএনএস/টিএন/
সম্পর্কিত
সংকট সামলে জ্বালানি খাতে স্বস্তি ফেরানোর চেষ্টা, সামনে বড় পরীক্ষা
এলসি খোলার অনুমতি পেলো এসএস পাওয়ার
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জে ৪ প্রস্তাব জামায়াতের
সর্বশেষ খবর
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
উত্তরা ফাইন্যান্সে বড় ধাক্কা: চেয়ারম্যান-এমডিসহ একসঙ্গে ৪ পরিচালকের পদত্যাগ
উত্তরা ফাইন্যান্সে বড় ধাক্কা: চেয়ারম্যান-এমডিসহ একসঙ্গে ৪ পরিচালকের পদত্যাগ
মেকআপ থেকে রাতের স্কিনকেয়ার রুটিন জানালেন ছবি মিত্তাল
মেকআপ থেকে রাতের স্কিনকেয়ার রুটিন জানালেন ছবি মিত্তাল
ইরান যুদ্ধে জড়াবে না দক্ষিণ কোরিয়া, ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প
ইরান যুদ্ধে জড়াবে না দক্ষিণ কোরিয়া, ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচন৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব