বুধবার বনানী-উত্তরাসহ আশপাশের এলাকায় ৯ ঘণ্টা গ্যাস থাকবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৯, ১০:৫৪আপডেট : ২৮ মে ২০১৯, ১২:২৩

গ্যাস

পাইপলাইন প্রতিস্থাপনের জন্য আগামীকাল বুধবার (২৯ মে) ভোর ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টা জয়দেবপুর চৌরাস্তা থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত সব শিল্প-কারখানা ও সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে এর প্রভাবে উত্তরা, জোয়ারসাহারা ও বারিধারা ডিওএইচএসের আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা কম গ্যাস পাবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

এ বিষয়ে তিতাসের পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান বলেন, ‘পাইপলাইন প্রতিস্থাপনের কাজটি সোমবার (২৭ মে) করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা করা যায়নি। তাই আগামীকাল বুধবার এ কাজ করা হবে।’ তিনি বলেন, গ্যাসের লাইনে পাইপ প্রতিস্থাপনের কাজ সময়সাপেক্ষ। লাইনে গ্যাস সরবরাহ বন্ধ রেখে কাজ করতে হয়। তাই বুধবার ওই এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করা হবে। তবে কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করবো।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কাছে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের অ্যালাইনমেন্টের মধ্যে বিদ্যমান গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন করা হবে। এ কাজের জন্য জয়দেবপুর চৌরাস্তা থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত ১৬ ইঞ্চি ব্যাসের পাইপলাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্প ও সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ ২৯ মে সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বন্ধ থাকবে।

এছাড়া, ওই সময়ে উত্তরা, জোয়ারসাহারা ও বারিধারা ডিওএইচএস এলাকায় থাকা সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহক স্বল্পচাপে গ্যাস পাবেন। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।

/এসএনএস/ এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
৩০ হাজারের দেশে ১৬ হাজারেই সংকট, কেন ভেঙে পড়ছে বিদ্যুৎ ব্যবস্থা
জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, হটলাইনে যোগাযোগের আহ্বান
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও চার্জিং অবকাঠামোর ঘাটতিতে পিছিয়ে ইভির প্রসার
সর্বশেষ খবর
নকআউট মিশনে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে ব্রাজিল
নকআউট মিশনে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে ব্রাজিল
ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতভেদ, চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতভেদ, চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে আপিলের রায় মঙ্গলবার
চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে আপিলের রায় মঙ্গলবার
কালকের ঘটনায় আবার রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, পুলিশসহ আহত ২০
কালকের ঘটনায় আবার রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, পুলিশসহ আহত ২০
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার