মতিঝিলে বহুমুখী পাটপণ্যের বিক্রয়কেন্দ্র উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৯, ১৮:১৪ আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১৮:১৫

মতিঝিলে বহুমুখী পাটপণ্যের বিক্রয়কেন্দ্র উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক মতিঝিলে বহুমুখী পাটপণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। করিম চেম্বারের দ্বিতীয় তলায় এই কেন্দ্রের মাধ্যমে দেশি-বিদেশি ক্রেতাদের একই জায়গা থেকে পছন্দমতো বহুমুখী পাটপণ্য পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। বুধবার (৩ জুলাই) এটির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বহুমুখী পাট শিল্প বিকাশের লক্ষ্যে ২০০২ সালে জেডিপিসি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠানটি পাটের ব্যবহার বহুমুখীকরণের মাধ্যমে উচ্চমূল্য সংযোজিত বহুমুখী পাটপণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও বিপণনের সুযোগ সৃষ্টি করেছে। পাটের বহুমুখীকরণে জুট ডাইভারসিফিকেশন প্রোমোশন সেন্টার (জেডিপিসি) এ পর্যন্ত প্রায় ৭০২ জন উদ্যোক্তা ২৮০ প্রকারের বহুমুখী পাটপণ্য উৎপাদন করছেন। বর্তমানে বহুমুখী পাটপণ্য বিশ্বের প্রায় ১১৮টি দেশে রফতানি হচ্ছে। উদ্যোক্তাদের সুলভমূল্যে কাঁচামাল সরবরাহ করার জন্য ঢাকা এবং রংপুরে দুটি কাঁচামালের ব্যাংক স্থাপন করা হয়েছে। এছাড়া বহুমুখী পাটপণ্যের সহজ প্রাপ্তি নিশ্চিতকরণে জেডিপিসিতে প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। ঢাকার ফার্মগেটে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এ ২৮০ প্রকার পাটপণ্যের স্থায়ী প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র চালু রয়েছে।’

অনুষ্ঠানে পাট অধিদফতরের মহাপরিচালক শামসুল আলম, জেডিপিসির নির্বাহী পরিচালক রীনা পারভীন, বাংলাদেশ জুট ডাইভারসিফাইড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিডিজেএমইএ) আহ্বায়ক মো. রাশেদুল করিম মুন্নাসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও জেডিপিসির কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

 

/এসআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রিসকে ৭ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতলো জার্মানিও
গ্রিসকে ৭ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতলো জার্মানিও
টিভিতে আজকের খেলা (১৪ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ নভেম্বর, ২০২৬)
চটের বস্তা বিছিয়ে শুরু সেই পাঠশালা, এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’
চটের বস্তা বিছিয়ে শুরু সেই পাঠশালা, এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’
যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত
যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড