‘নৌপরিবহন অধিদফতরে স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৯, ১৬:৫৭আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১৭:০০

নৌপরিবহন অধিদফতরের নবীন কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন  নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ নৌপরিবহন অধিদফতরে অনেক ক্ষেত্রে স্বচ্ছতার অভাব রয়েছে বলে মনে করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ। তিনি বলেন, ‘সেখানে শতভাগ স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে। অধিদফতরে জনবলের স্বল্পতা রয়েছে। আরও নিয়োগের প্রচেষ্টা চলছে।’ বুধবার (৩১ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপরিবহন অধিদফতরের নবীন কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সচিব বলেন, ‘দুর্নীতি থেকে দূরে থেকে সততার সঙ্গে জ্ঞান-বুদ্ধি দিয়ে দায়িত্ব পালন করতে হবে। কোনও কাজকে হালকাভাবে নয়, গুরুত্ব দিয়ে করতে হবে। দায়িত্ব সফলতার সঙ্গে সম্পন্ন হচ্ছে কিনা, সেটি খেয়াল রাখতে হবে। দ্রুত কাজ করার অভ্যাস করতে হবে। মানুষের হয়রানি ও ভোগান্তি কমাতে হবে।’

উল্লেখ্য, অনুষ্ঠানে অধিদফতরের বিভিন্ন পদের মোট ২৪ জন কর্মকর্তা নৌপরিবহন অধিদফতরে যোগ দেন। তাদের নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম, বর্ণিত পদগুলোর দায়িত্ব, সরকারি চাকরির আচার-আচরণ, শৃঙ্খলা ও দ্রুত সেবা দেওয়াসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে জানানোর লক্ষ্যে ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করা হয়।

ওরিয়েন্টেশান কোর্সে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভোলা নাথ দে, অতিরিক্ত সচিব এম এম তারিকুল ইসলাম, যুগ্ম সচিব মো. মুহিদুল ইসলাম, নৌপরিবহন অধিদফতরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন কে এম জসীমউদ্দীন সরকার প্রমুখ।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
সরকারের নজর ব্যাংকের টাকায়, বেসরকারি বিনিয়োগ কি চাপে পড়বে 
সরকারের নজর ব্যাংকের টাকায়, বেসরকারি বিনিয়োগ কি চাপে পড়বে 
শহরে ঘুরছে ভালুক, জাপানে বন্ধ প্রায় ১০০ স্কুল!
শহরে ঘুরছে ভালুক, জাপানে বন্ধ প্রায় ১০০ স্কুল!
গ্রীষ্মের দুপুরে ভাতের সেরা সঙ্গী লাউ মাছের ঝোল
গ্রীষ্মের দুপুরে ভাতের সেরা সঙ্গী লাউ মাছের ঝোল
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
খুলছে নতুন দিগন্ত, আসছে ইসলামী সঞ্চয়পত্র
খুলছে নতুন দিগন্ত, আসছে ইসলামী সঞ্চয়পত্র
পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু
পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু