ডিপিডিসির বিদ্যুৎ বিল পরিশোধ করা যাবে বিকাশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৭ আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩১

ডিপিডিসির বিদ্যুৎ বিল পরিশোধ করা যাবে বিকাশে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর গ্রাহকরা ঘরে বসেই  বিদ্যুৎ বিল  মোবাইল ফিন্সিয়াল সার্ভিস বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। এই লক্ষ্যে  ডিপিডিসি ও  বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর)  বিকাশ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ডিপিডিসি, বিকাশ ও ব্র্যাক ব্যাংকের মধ্যে চুক্তি  স্বাক্ষরিত হয়। ডিপিডিসি’র কোম্পানি সেক্রেটারি মো. আসাদুজ্জামান, বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ এবং ব্র্যাক ব্যাংক এর হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রিফাত উল্লাহ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে  স্বাক্ষর করেন।

বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসির ১২ লাখ পোস্ট পেইড ও প্রিপ্রেইড গ্রাহকরা  যে কোনও সময়, যে কোনও স্থান থেকেই বিকাশে সহজেবিদ্যুৎ বিলের পরিমাণ চেক করতে পারবেন। একইসঙ্গে পরিশোধ করতে পারবেন বিলও। দেশের তিনটি বৃহৎ বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানের প্রায় ২ কোটি ৭৫ লাখ গ্রাহক  বিকাশে তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। বিকাশের মাধ্যমে ডিপিডিসি’র বিদ্যুৎ বিল পরিশোধের ব্যাংকিং পার্টনার হিসেবে থাকবে ব্র্যাক ব্যাংক।

বিকাশে বিল পরিশোধ করতে অ্যাপের পে-বিল অপশন থেকে ডিপিডিসি নির্বাচন করতে হবে। এরপর ডিপিডিসি কাস্টমার নম্বর দিয়ে, মাস ও সাল নির্বাচন করলে বিলের পরিমাণ দেখা যাবে। বিল পরিশোধ করতে চাইলে পিন নম্বর দিয়ে পরিশোধ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন গ্রাহক।  বিকাশে ডিপিডিসি’র বিল পরিশোধের নতুন এই সেবা চালু হওয়া উপলক্ষে প্রথম ৬ মাস কোনও চার্জ থাকছে না। 

উল্লেখ্য, বিকাশে বর্তমানে পল্লী বিদ্যুৎ, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ও নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) -এর  বিদ্যুৎবিলসহ অন্যান্য ইউটিলিটি সেবার বিলও পরিশোধ করতে পারছেন গ্রাহক।

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
রামপালে ৯১৮ একর জমিতে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্রের পরিকল্পনা
জ্বালানি খাতে আট মাসে ৪১২ কোটি ডলার ভর্তুকি
দেশের জ্বালানি নিরাপত্তায় রূপপুর ঐতিহাসিক মাইলফলক: সচিব
সর্বশেষ খবর
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত