টাকার ওপর লেখা ও সিল মারা যাবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৮আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৯

টাকা টাকার ওপর কোনও ধরনের সিল মারা যাবে না, কোন ধরনের লেখালেখিও করা যাবে না। কোনও প্রকার সংখ্যা লিখন এবং অনুস্বাক্ষর দেওয়া যাবে না। এক হাজার টাকার নোট ছাড়া অন্য কোনও নোটে স্ট্যাপলিং করাও যাবে না। সোমবার (৯ সেপ্টেম্বর) বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের এ ব্যাপারে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক বলছে, টাকার ওপরে লেখালেখির ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের ভূমিকাই বেশি। বিশেষ করে সব মূল্যমানের প্রচলনযোগ্য নোট প্যাকেট করতে সিল মারা একটি অভ্যাসে পরিণত হয়েছে। ফলে অল্প সময়ের মধ্যে নোটগুলো ময়লা ও অচল হয়ে পড়ছে। এছাড়া একই নোটে একাধিকবার স্ট্যাপলিংয়ের কারণে নোটের স্থায়িত্ব কমে যাচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, টাকার ওপর না লিখে ব্যাংকের মুদ্রিত ফ্লাইলিফে ব্যাংকের শাখার নাম, সিল ও নোট গণনাকারী ও প্রতিনিধিদের স্বাক্ষর ও তারিখ অবশ্যই দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, এক হাজার টাকা মূল্যমানের নোট ছাড়া অন্য কোনও মুল্যমানের নতুন অথবা পুরাতন নোটের প্যাকেট স্ট্যাপলিং করা যাবে না। বাংলাদেশ ব্যাংক বলছে, এক হাজার টাকা ছাড়া অন্য নোটগুলোর প্যাকেট ২৫ মিলিমিটার হতে ৩০ মিলিমিটার প্রশস্ত পলিমার টেপ অথবা পলিমারযুক্ত পুরু কাগজের টেপ দিয়ে মোড়াতে হবে। তবে ব্যাংকগুলো ইচ্ছে করলে তাদের নোটের নিরাপত্তার স্বার্থে বিশ্বের যেকোনও দেশের উন্নত প্রযুক্তি অনুসরণ করতে পারে।

/জিএম/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু