‘রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫২

রোহিঙ্গা নিবন্ধন (ছবি: প্রতিনিধি) সারাবিশ্বের জন্য রোহিঙ্গা ইস্যু একটি বড় সমস্যা বলে মন্তব্য করেছেন  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’ বুধবার (১৮ সেপ্টেম্বর) স্পিকারের সঙ্গে কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ারম্যান অ্যানি মেইনের নেতৃত্বে ২২ সদস্যের প্রতিনিধি দলের  সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।

স্পিকার বলেন, ‘রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন টেকসই করতে মিয়ানমারকে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।’

এসময় অ্যানি মেইন বলেন, ‘রোহিঙ্গা সমস্যার শুরু থেকে ব্রিটেন বাংলাদেশের পাশে রয়েছে।’  

এরপর স্পিকারের সঙ্গে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের দক্ষিণ এশীয় আঞ্চলিক সভাপতি সাজু ম্যাথিওয়ের নেতৃত্বে অন্য একটি প্রতিনিধি দলও সৌজন্য সাক্ষাৎ করে।

এ সময়  তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মানবপাচার প্রতিরোধে সচেতনতা বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাতৃত্বকালীন ফ্যাশনে দীপিকা পাড়ুকোনের চমৎকার স্টাইল
মাতৃত্বকালীন ফ্যাশনে দীপিকা পাড়ুকোনের চমৎকার স্টাইল
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত
‘বাংলাদেশকে ধ্বংস করতে সব অস্ত্র নিয়ে নামবে অস্ট্রেলিয়া’
‘বাংলাদেশকে ধ্বংস করতে সব অস্ত্র নিয়ে নামবে অস্ট্রেলিয়া’
প্রেমিককে খুন করে ট্রাকে আগুন, দুর্ঘটনা সাজিয়েও শেষরক্ষা হলো না
প্রেমিককে খুন করে ট্রাকে আগুন, দুর্ঘটনা সাজিয়েও শেষরক্ষা হলো না
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা