পাটক্রয় কার্যক্রম মনিটরিংয়ে ১৫ কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৮

পাটক্রয় (ফাইল সচিব)

বাংলাদেশ জুটমিল করপোরেশন (বিজেএমসি)’র অধীনে থাকা সরকারি মিলগুলোয় পাট কেনার কার্যক্রম মনিটরিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  পাট কেনার কার্যক্রমকে স্বচ্ছতায় আনতে, মানসম্মত পাট কেনা নিশ্চিত করতে এবং পাট কেনা সম্পর্কিত বিভিন্ন অনিয়ম-ত্রুটি দূর করতে এ সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

এ লক্ষ্যে বিভিন্ন জেলায় অবস্থিত বিজেএমসি’র পাটক্রয় কেন্দ্র তদারকি করার জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে ১৫(পনের) টিম গঠন করেছে মন্ত্রণালয়। চলতি পাটের মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি ও ন্যায্য মূল্যে পাট কেনা নিশ্চিত করতে এসব টিম কাজ করবে । সম্প্রতি মন্ত্রণালয়ের এক আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব প্রদীপ কুমার সাহা স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, এ কমিটি পাট ক্রয়কালীন মৌসুমে প্রতি মাসে অন্তত ১(এক) বার সরেজমিনে ক্রয়কেন্দ্র পরিদর্শন করবে। দৈনিক পাট ক্রয়সংক্রান্ত তথ্যাদি (পরিমাণ,গ্রেড, দর, মিলে সরবরাহের পরিমাণ ইত্যাদি) সংগ্রহ ও মনিটরিং করবে। পাট ক্রয়কেন্দ্রের সাপ্তাহিক প্রতিবেদন এ মন্ত্রণালয় দাখিল করবে। পাটক্রয় কেন্দ্র সংক্রান্ত কোনও অনিয়ম বা সমস্যা দেখা দিলে তা সমাধানের জন্য ক্রয়কেন্দ্রে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীদের সার্বিক নির্দেশনা প্রদান করবে। প্রয়োজনে মন্ত্রণালয়ের সচিবকে অবহিত করবে।

উল্লেখ্য, বিজেএমসি প্রতিবছর নিজস্ব পাট ক্রয়কেন্দ্রের মাধ্যমে দেশের বিভিন্ন পাট উৎপাদিত অঞ্চলের কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যায্য মূল্যে পাটক্রয় নিশ্চিত করে। বিগত পাট মৌসুমে বিজেএমসি ৯৮টি পাট ক্রয়কেন্দ্রের মাধ্যমে পাট কেনার কাজ সম্পন্ন করেছে। এবছর বিজেএমসি ৫৭টি পাট ক্রয়কেন্দ্র পরিচালনা করছে । 

 

/এসআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক এমপি তুহিন ও  মহিলা লীগের রোকেয়া নতুন মামলায় গ্রেফতার
সাবেক এমপি তুহিন ও মহিলা লীগের রোকেয়া নতুন মামলায় গ্রেফতার
ফিফা প্রেসিডেন্টকে বাংলাদেশে নিয়ে আসবেন সানজয়!
ফিফা প্রেসিডেন্টকে বাংলাদেশে নিয়ে আসবেন সানজয়!
‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তি সইয়ের মাধ্যমে অনন্য উচ্চতায় পৌঁছার অঙ্গীকার’
‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তি সইয়ের মাধ্যমে অনন্য উচ্চতায় পৌঁছার অঙ্গীকার’
পিকে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদণ্ড
পিকে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি