ক্যাসিনো থেকে উদ্ধার টাকা বাজেয়াপ্ত হবে: এনবিআর চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৭

ক্যাসিনো থেকে উদ্ধার টাকা বাজেয়াপ্ত হবে: এনবিআর চেয়ারম্যান ক্যাসিনো থেকে উদ্ধার নগদ টাকা বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, অভিযান পরিচালনার সময় উদ্ধার হওয়া নগদ টাকা করের আওতায় আনার সুযোগ নেই। এ কারণে সেগুলো বাজেয়াপ্ত করা হবে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, তবে ব্যাংকে যে টাকা পাওয়া যাবে, সেখান থেকে আইন অনুযায়ী কর আদায় করা হবে।
তিনি বলেন, ক্যাসিনোর পণ্যগুলো আমদানি নীতিতে নিষিদ্ধ না থাকলেও আমাদের দেশে একটা আইন আছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন পণ্য আমদানি নিষিদ্ধ।
এনবিআর চেয়ারম্যান বলেন, অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে গ্রেফতার ব্যক্তিরাসহ ৮ জন এবং তাদের পরিবারের সদস্য মিলে মোট ২০ জনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। এর মধ্যে ২১ জন ছাড়া বাকিদের ব্যাংকের লেনদেন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আরও ১০ থেকে ১২ জনের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সম্প্রতি রাজধানীতে শুরু হয়েছে ক্যাসিনোবিরোধী অভিযান। এরই মধ্যে অবৈধ এই ব্যবসার সঙ্গে জড়িত আলোচিত কয়েকজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের মানুষকে অভিনন্দন জানিয়ে আবারও স্বর্ণ কিনতে মানা করলেন মোদি
দেশের মানুষকে অভিনন্দন জানিয়ে আবারও স্বর্ণ কিনতে মানা করলেন মোদি
রানা প্লাজা নির্মাণে দুর্নীতি: ভবনের মালিকসহ ৮ জনের মামলা রায় থেকে যুক্তিতর্কে
রানা প্লাজা নির্মাণে দুর্নীতি: ভবনের মালিকসহ ৮ জনের মামলা রায় থেকে যুক্তিতর্কে
ভারতীয়দের বিদেশে বিয়ে-ভ্রমণ ও স্বর্ণ কেনা বন্ধের আহ্বান নরেন্দ্র মোদির 
ভারতীয়দের বিদেশে বিয়ে-ভ্রমণ ও স্বর্ণ কেনা বন্ধের আহ্বান নরেন্দ্র মোদির 
চার সুরসম্রাজ্ঞীর গানে জয়িতা
চার সুরসম্রাজ্ঞীর গানে জয়িতা
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ