কাস্টমস-ভ্যাট কর্মকর্তাদের জন্য এখনই ইউনিফর্ম নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৯, ১৮:০৭আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৮:০৯

এনবিআর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মতো কাস্টমস-ভ্যাটের কর্মকর্তা-কর্মচারীদের আপাতত সার্ভিস ইউনিফর্ম বা আলাদা পোশাক পরতে হচ্ছে না। সোমবার (২১ অক্টোবর) ‘বাংলাদেশ কাস্টমস ও ভ্যাট পোশাক বিধিমালা-২০১৯’ কার্যকর করা হচ্ছে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ কাস্টমস ও ভ্যাট পোশাক বিধিমালা-২০১৯’তে সিপাই থেকে শুরু করে কমিশনার পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য অভিন্ন রঙের পোশাকের বিধান রাখা হলেও কেবল গাড়িচালকদের জন্য ভিন্ন রঙের পোশাক পরার বিধান রাখা হয়েছে। এনবিআর বলছে, এই ধরনের বৈষম্য দূর করার লক্ষ্যে বিধিমালাটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে গত ৩ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে এই পোশাক বিধিমালা বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, বর্তমানে সিপাহি থেকে রাজস্ব কর্মকর্তাদের জন্য নির্ধারিত পোশাক হয়েছে। কর্মক্ষেত্রে নির্ধারিত পোশাক পরার বিধান থাকলেও সেটা মানা হয় না। তবে কাস্টমস-ভ্যাটের বিভিন্ন অনুষ্ঠানে তাদের পোশাক পরতে দেখা যায়।

/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের কল্যাণে আরও কার্যকর সার্ক চান প্রধানমন্ত্রী
জনগণের কল্যাণে আরও কার্যকর সার্ক চান প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল