কার্গো বিমানে পেঁয়াজের প্রথম চালান আসছে আগামীকাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৯, ১৭:৫৭আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৯:৩৩

মিসরীয় পেঁয়াজ (ইন্টারনেট থেকে) মিসর থেকে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান কার্গো বিমানে দেশে আসছে আগামীকাল মঙ্গলবার (১৯ নভেম্বর)। এই‌ পেঁয়াজ দেশে এলে বাজার স্থিতিশীল হবে বলে আশা করছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন এ তথ্য জানান।

এলসির মাধ্যমে সমুদ্রপথে পেঁয়াজ আমদানিতে দেড় মাস লাগে উল্লেখ করে বাণিজ্য সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমস্যা নিরসনে দ্রুত কার্গো বিমানে মিসর, তুরস্ক ও চীনসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশ অনুযায়ী এস আলম গ্রুপ আগামীকাল (মঙ্গলবার) কার্গো বিমানযোগে পেঁয়াজের প্রথম চালান নিয়ে আসছে।’

পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসন তদারকি অব্যাহত রেখেছে উল্লেখ করে বাণিজ্য সচিব বলেন, ‘এ পর্যন্ত প্রায় ২ হাজার ৫০০ জন অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বাণিজ্য সচিব আরও বলেন, ‘এরই মধ্যে বিভিন্ন জেলায় মাঠ থেকে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। সবকিছু মিলিয়ে শিগগিরই বাজারে পেঁয়াজের মূল্য কমে আসবে।’

তবে, মঙ্গলবার কখন, কী পরিমাণ পেঁয়াজ দেশে আসছে—সাংবাদিকদের এমন প্রশ্নে বাণিজ্য সচিব কোনও জবাব দেননি।

/এসআই/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলের ‘পরম বন্ধু’কে হারিয়ে শোকাহত নেতানিয়াহু
ইসরায়েলের ‘পরম বন্ধু’কে হারিয়ে শোকাহত নেতানিয়াহু
ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ও বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা সরকারের
ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ও বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা সরকারের
দোষ দিয়ে লাভ নেই, সরকার পারছে না: নাহিদ ইসলাম
দোষ দিয়ে লাভ নেই, সরকার পারছে না: নাহিদ ইসলাম
জলাবদ্ধতায় কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি? 
জলাবদ্ধতায় কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি? 
সর্বাধিক পঠিত
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
শাহজালালের দানবাক্সে প্রধানমন্ত্রীকে চিঠি, আছে সারওয়ার-মামুনুলের কথা 
শাহজালালের দানবাক্সে প্রধানমন্ত্রীকে চিঠি, আছে সারওয়ার-মামুনুলের কথা 
খুলে দেওয়া হলো মুহুরী সেচ প্রকল্পের ৪০ জলকপাট
খুলে দেওয়া হলো মুহুরী সেচ প্রকল্পের ৪০ জলকপাট
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ