‘দেশের মাত্র ১ শতাংশ মানুষ ট্যাক্স দেয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৯, ১৯:৪২আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ১৯:৫৬

‘দেশের মাত্র ১ শতাংশ মানুষ ট্যাক্স দেয়’ বর্তমানে দেশের মাত্র এক শতাংশ মানুষ ট্যাক্স দেয়। এটি গৌরবের বিষয় নয় বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ‘এশিয়ার মধ্যে বাংলাদেশেই সবচেয়ে কমসংখ্যক মানুষ কর দেয়। আমরা স্থিতিশীল উন্নয়ন চাইলে অবশ্যই কর-জিডিপির অনুপাত বাড়াতে হবে।’
শনিবার (৩০ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রাঙ্গণে আয়কর দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অভিনেতা ইনামুল হক, চিত্রনায়ক রিয়াজ, ওমর সানী, সাবেক চিত্রনায়িকা মৌসুমী, অপু বিশ্বাস, বর্ষা, কুমার বিশ্বজিৎ, জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, সালাউদ্দিন লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়কর বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং নিয়মিত করদানে উৎসাহিত করতেই দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় আয়কর দিবস-২০১৯। এবারের দিবসটির স্লোগান হচ্ছে ‘সবাই মিলে দেবো কর, দেশ হবে স্বনির্ভর’। এ বছরের প্রতিপাদ্য হলো ‘কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন’।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মৎস্য ভবন, সুপ্রিম কোর্ট, জাতীয় প্রেস ক্লাব হয়ে আবার এনবিআরের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে আয়কর দিবসের স্লোগান সংবলিত ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে বোর্ড ও বিভিন্ন কর অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

/এসআই/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে নিয়োগ, দ্রুত আবেদন করুন
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে নিয়োগ, দ্রুত আবেদন করুন
দুই দিনেই কেন স্কুল বদলাচ্ছে হ্যারি-মেগানের সন্তানরা?
দুই দিনেই কেন স্কুল বদলাচ্ছে হ্যারি-মেগানের সন্তানরা?
ডাকসু সংগ্রহশালায় অননুমোদিত রদবদল ও ইতিহাস বিকৃতি: শিক্ষক নেটওয়ার্কের ক্ষোভ
ডাকসু সংগ্রহশালায় অননুমোদিত রদবদল ও ইতিহাস বিকৃতি: শিক্ষক নেটওয়ার্কের ক্ষোভ
ভুয়া খবরের ভিড়ে সত্য খোঁজার পেশা, ফ্যাক্ট-চেকিংয়ে বাড়ছে ক্যারিয়ারের সুযোগ
ভুয়া খবরের ভিড়ে সত্য খোঁজার পেশা, ফ্যাক্ট-চেকিংয়ে বাড়ছে ক্যারিয়ারের সুযোগ
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান