আজ ব্যাংক হলিডে, তবু খোলা ৬৪ উপজেলার সব শাখা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২০, ০৮:৪২আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ০৯:০৩

ব্যাংক (ছবি: ফোকাস বাংলা) বছরের শেষ দিন হিসেবে আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ব্যাংক হলিডে। এ দিন ব্যাংকগুলো বছরের হিসাব চূড়ান্ত করবে। এ জন্য ব্যাংক খোলা থাকলেও কোনও ধরনের লেনদেন হবে না। এরপরও ৬৪ উপজেলার ব্যাংকের সব শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব পৌরসভার নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের জন্য আজ বৃহস্পতিবার ব্যাংক খোলা রাখতে হবে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৬৪ পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শুধু নির্বাচনের জামানতের অর্থ ট্রেজারি চালান বা পে-অর্ডারের মাধ্যমে জমা দেওয়ার জন্য ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া হলো।

প্রসঙ্গত, তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ  ৩১ ডিসেম্বর।

/জিএম/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি