দেশের ইতিহাসে প্রথমবার ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’:  দেবপ্রিয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২৫, ১৭:৩৩আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৭:৩৩

দেশের ইতিহাসে এই প্রথম কোনও আন্তর্জাতিক বিষয়ে ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ (এনডিএ) সই হতে দেখলেন বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, “বিষয়টি ইতিহাসে এই প্রথম দেখলাম— একটি বিষয়কে নন-পেপার না করে সরাসরি এনডিএ করা হয়েছে। যার ফলে এটি এখন একটি বাধ্যবাধকতায় পরিণত হয়েছে। এখন যদি বাংলাদেশ কোনও লবিস্ট নিয়োগ করে, তার কাছেও এ তথ্য প্রকাশ করা যাবে না।”

রবিবার (২০ জুলাই) রাজধানীর একটি হোটেলে দৈনিক প্রথম আলো আয়োজিত ‘ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ: কোন পথে বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আলোচনায় অংশ নেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী নেতা ও নীতিনির্ধারকেরা।

ড. দেবপ্রিয় বলেন, “আমরা কর্দমাক্ত জায়গায় নিষ্পাপ সরকার নিয়ে এগোচ্ছি। এমন নির্দোষ আর নিষ্পাপ সরকার আমি আগে দেখিনি।” রাজনৈতিক বৈধতা ও প্রশাসনিক সমন্বয়ের ঘাটতির কারণে সরকারের নেগোশিয়েশন (দর কষাকষি) সক্ষমতা প্রশ্নবিদ্ধ— এমন পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, “কোনও দুর্বল এবং অসমন্বিত সরকারের যদি রাজনৈতিক বৈধতা না থাকে, তাহলে তাদের সফলভাবে দর কষাকষি করার নজির বিরল।”

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন রেসিপ্রোকাল ট্যারিফ নীতিকে দীর্ঘমেয়াদে টেকসই মনে করেন না এই অর্থনীতিবিদ। তার ভাষায়, “এই উদ্যোগ বাংলাদেশের জন্য একটি ওয়েক-আপ কল।” তিনি মনে করেন, এই সংকট পণ্য বহুমুখীকরণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরির জন্য বাংলাদেশের সামনে একটি বড় বার্তা এনে দিয়েছে।

ড. দেবপ্রিয় বলেন, “বাংলাদেশ আগামী দিনে কোথায় যাবে, তা নির্ধারণে এই নতুন শুল্ক ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে কাজ করছে।”

এ আলোচনা অনুষ্ঠানে অন্যান্য বক্তাও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য কূটনীতি, শুল্কনীতি এবং লবিংয়ের কৌশল নিয়ে মতামত দেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
চুক্তি অথবা আত্মসমর্পণ, ইরানকে ক্ষুব্ধ ট্রাম্পের হুমকি
ইরানে হামলা বন্ধে ট্রাম্পকে কেন চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ট্রাম্পকে নতিস্বীকার করাতে ইরানের নতুন কৌশল
সর্বশেষ খবর
শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ-হত্যা, বিচার না পেয়ে এবার ব্যানার টানালেন ভ্যানচালক বাবা
শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ-হত্যা, বিচার না পেয়ে এবার ব্যানার টানালেন ভ্যানচালক বাবা
হুইলচেয়ারে থাকা বাকপ্রতিবন্ধী ভিক্ষুককে পিটিয়ে টাকাপয়সা ছিনতাই, পরে মৃত্যু
হুইলচেয়ারে থাকা বাকপ্রতিবন্ধী ভিক্ষুককে পিটিয়ে টাকাপয়সা ছিনতাই, পরে মৃত্যু
‘লুটপাট-চাঁদাবাজি ও দুর্নীতির সিন্ডিকেট জাতির ঘাড়ে চেপে বসেছে’
‘লুটপাট-চাঁদাবাজি ও দুর্নীতির সিন্ডিকেট জাতির ঘাড়ে চেপে বসেছে’
হাসপাতালের গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন
হাসপাতালের গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে