নরসিংদীর দুই পৌরসভায় মনোনয়নপত্র জমাদান সম্পন্ন

নরসিংদী প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৬, ২১:৫৮আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ২২:০২

নরসিংদী নরসিংদীর ঘোড়াশাল ও রায়পুরা পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন।আগামী ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোড়াশাল পৌরসভায় মেয়র পদে ৪জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- শরীফুল হক শরীফ (আওয়ামী লীগ), জাহাঙ্গীর আলম (বিএনপি), শেখ মোহাম্মদ ইলিয়াছ (স্বতন্ত্র, আওয়ামী লীগ বিদ্রোহী), বেলায়েত হোসেন শামিম (স্বতন্ত্র, বিএনপি বিদ্রোহী)। এছাড়া সংরক্ষিত আসনে ১০ জন এবং সাধারণ আসনে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অপরদিকে রায়পুরা পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭জন প্রার্থী। তারা হলেন- আফজাল হোসেন (আওয়ামী লীগ), মো. জামাল মোল্লা (স্বতন্ত্র, আওয়ামী লীগ বিদ্রোহী), আব্দুল কুদ্দুস (বিএনপি), অহিদুজ্জামান (স্বতন্ত্র বিএনপি বিদ্রোহী), আব্দুর রহমান মানিক, আব্দুল হাই মাষ্টার ও শিপন মোল্লা (ইসলামী আন্দোলন বাংলাদেশ)। এছাড়া সংরক্ষিত আসনে ৮ জন এবং সাধারণ আসনে ৩৪ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার রায়পুরা ও অতিরিক্ত জেলা প্রশাসক রেহান উদ্দিন ঘোড়াশাল পৌরসভার রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন:

নরসিংদীর দুই পৌরসভায় মনোনয়নপত্র জমাদান সম্পন্ন কিশোরগঞ্জে শিক্ষক আতিয়া হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ 

/এনএস/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী