শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সরকারি কর্মকর্তা গ্রেফতার

রংপুর প্রতিনিধি
০২ মে ২০১৬, ০৫:৪১আপডেট : ০২ মে ২০১৬, ০৫:৫৯

গ্রেফতারের প্রতীকী ছবি ১২ বছরের কিশোরী গৃহকর্মীর ওপর যৌন নির্যাতনের অভিযোগে রংপুরের মিঠাপুকুর উপজেলা খাদ্য কর্মকর্তা খাদেমুল ইসলাম হিরুকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার বিকেলে যৌন নির্যাতনের বিপরীতে দায়ের করা এক মামলার প্রেক্ষিতে এই কর্মকর্তাকে পুলিশ গ্রেফতার করে। কোতয়ালী থানার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মঞ্জু বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
শিশুটি বর্তমানে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে বলে জানা যায়। কর্তব্যরত চিকিৎসক ডা. কোহিনুর ইসলাম জানান প্রচুর রক্তক্ষরণের কারণে শিশুটির অবস্থা সংকটাপন্ন।

আরও পড়ুন:  দুর্নীতি ‘কেউ যদি খুশি হয়ে দেয় তাহলে নিই’

এসআই  জানান, ছয় মাস ধরে শিশুটি ওই কর্মকর্তার বাসায় আছে। শনিবার রাত ১টায় তার ওপর নির্যাতন চালানো হয়। রবিবার বিকেলে যৌন নির্যাতনের ঘটনায় ভিকটিম শিশুটির চাচা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করার পর পুলিশ উপজেলা খাদ্য কর্মকর্তা খাদেমুল ইসলামকে গ্রেফতার করে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, সোমবার ভিকটিম শিশুটির ফরেনসিক পরীক্ষা করা হবে।

/এইচকে/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
যন্তর মন্তরে সিজেপি’র বিক্ষোভে ৮৪ বছরের বৃদ্ধ
যন্তর মন্তরে সিজেপি’র বিক্ষোভে ৮৪ বছরের বৃদ্ধ
ঠান্ডা পানীয়ের উৎসব আজ, সতেজতার স্বাদে গ্রীষ্ম উদযাপন
ঠান্ডা পানীয়ের উৎসব আজ, সতেজতার স্বাদে গ্রীষ্ম উদযাপন
কীভাবে স্কুল ফিডিংয়ের বনরুটির ভেতরে ঢুকেছে আস্ত ব্লেড?
কীভাবে স্কুল ফিডিংয়ের বনরুটির ভেতরে ঢুকেছে আস্ত ব্লেড?
সর্বাধিক পঠিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত