মাদক ব্যবসায়ীর বাড়ি গুঁড়িয়ে দিলো এলাকাবাসী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০২ মে ২০১৬, ১৯:১৪আপডেট : ০২ মে ২০১৬, ২০:০৫


ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শেরপুরে মনির মিয়া নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীর একতলা পাকা বাড়ি সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছে এলাকাবাসী। এ সময় বিক্ষুব্ধরা বাড়ির আসবাবপত্রও আগুন দিয়ে পুড়িয়ে দেয়।   মাদক ব্যবসায়ীর বাড়ি গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
সোমবার বেলা সোয়া ১২টার দিকে শেরপুর গ্রামের শত শত বাসিন্দা ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালায়। এর আগে শেরপুর পশ্চিমপাড়া মাঠে গ্রামবাসীর উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষ করেই গ্রামবাসী বাড়িটিতে হামলা চালায়।
শেরপুর এলাকার পঞ্চায়েত প্রধান-২ মো. আব্দুল হাসিম খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সহ সভাপতি তাজ মো. ইয়াছিন।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, সহকারী পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. খবির উদ্দিন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর হালিমা আক্তার কাজল।

সমাবেশে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, মাদক বিরোধী যুদ্ধটাকে এগিয়ে নিতে হলে সব সময় স্থানীয়দেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মাদক কারবারির বিরুদ্ধে অবস্থান নেওয়াটা তার জন্য একটা সতর্কবার্তা। তাছাড়া এটা সারাদেশের মাদক সংশ্লিষ্টদের কাছেও একটা বড় ম্যাসেজ।

আরও পড়ুন:

মাদক ব্যবসায়ীর বাড়ি গুঁড়িয়ে দিলো এলাকাবাসী রাজশাহীর সাংবাদিকসহ বিশিষ্ট ১০ ব্যক্তিকে হত্যার হুমকি

/বিটি/আপ-এআর/



সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি