নাটোরে নির্বাচন কর্মকর্তার হাত-পা কেটে ফেলার হুমকি

নাটোর প্রতিনিধি
০৬ মে ২০১৬, ২৩:৫৩আপডেট : ০৭ মে ২০১৬, ০০:০৫

নাটোর নাটোর জেলা নির্বাচন কর্মকর্তাসহ নির্বাচন অফিসের চারজনের হাত-পা কেটে নেওয়া হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার জেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলমকে ফোনে এই হুমকি দেওয়া হয়। তার দাবি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নামে এ হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সাধারণ ডায়েরিতে জেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম উল্লেখ করেছেন, সকাল ১১টা ৩৫ মিনিটে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে ফোন আসে। আমাকে বলা হয়, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সর্বহারা দলের লিডার বিপ্লব বলছি। তিনি আমার কাছে চাঁদা দাবি করেন। না দিলে আমার হাত-পা কেটে ফেলার হুমকি দেন তিনি।
তিনি আরও দাবি করেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সিংড়া, নাটোর মাহবুবুর রহমান, জেলা ও উপজেলা নির্বাচন অফিস সহকারী সোহরাব হোসেন এবং আলতাব হোসেন শেখকেও একই নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে।
বিষয়টি সম্পর্কে জেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ঘটনার পর সদর থানায় অভিযোগ দায়ের করার পরও তিনি বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেছেন।
/এনএস/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি