রাতেই ব্যালটে সিল: প্রিজাইডিং কর্মকর্তাসহ আটক ৪, ২টি কেন্দ্র স্থগিত

কুমিল্লা প্রতিনিধি
০৭ মে ২০১৬, ০৯:৫৬আপডেট : ০৭ মে ২০১৬, ১০:০৩

ইউপি নির্বাচন ২০১৬ কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সীর হাট ইউনিয়নের যুগীর হাট মাদ্রাসা কেন্দ্রে শুক্রবার রাতেই ব্যালটে নৌকা মার্কায় সিল মারার অভিযোগে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এ ঘটনায় ওই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোবারক হোসেনসহ ৪জনকে আটক করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
এছাড়া এক হাজার ব্যালটে সিল মারার অভিযোগে চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের জোয়াগ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
সূত্র জানায়, শুক্রবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীর হাট ইউনিয়নের যুগীরহাট মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত মাহফুজুর রহমানের নিজ কেন্দ্রে তার সমর্থকরা প্রবেশ করে ব্যালট পেপারে নৌকায় সিল মারে। শনিবার সকালে ভোট  শুরুর আগে বিষয়টি জানাজানি হলে ওই কেন্দ্রে যান উপজেলা রিটার্নিং অফিসার বিল্লাল হোসেনসহ নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

এ বিষয়ে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম জানান, ভোট শুরুর আগে বিষয়টি প্রমাণিত হওয়ায় ওই কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত করা হয়। এছাড়া প্রিজাইডিং অফিসার মোবারক হোসেনসহ ৫জনকে আটক করা হয়েছে। প্রিজাইডিং অফিসার একই উপজেলার শলাকান্দি হাইস্কুলের প্রধান শিক্ষক।

আরও পড়ুন: রাবিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি