শিক্ষক রেজাউল হত্যাকাণ্ড

‘ভেতরে ভেতরে অনেক কাজ হচ্ছে’

রাজশাহী প্রতিনিধি
০৯ মে ২০১৬, ০৭:৪০আপডেট : ০৯ মে ২০১৬, ০৮:০২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক এএফএম  রেজাউল করিম হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে আশাবাদ ব্যক্ত করে মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার ইফতেখায়ের আলম  বলেন, ভেতরে ভেতরে অনেক কাজ হচ্ছে। পরে মিডিয়ার সামনে তা প্রকাশ করা হবে। কিন্তু এখন তদন্তের স্বার্থে কিছু বলতে পারছি না।

রাবি শিক্ষক রেজাউল হত্যাকাণ্ড

শেষ খবর পাওয়া পর্যন্ত ইংরেজি বিভাগের দুই ছাত্রকে পুলিশ খুঁজছে বলে জানা গেছে। শনিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশের এই সহকারী কমিশনার।

খোঁজ পড়া দুই ছাত্রের মধ্যে একজনের নাম শরিফুল ইসলাম। তদন্তের স্বার্থে অন্যজনের নাম জানাতে চায়নি পুলিশ।

আদর্শগত কারণেই অধ্যাপক রেজাউল খুন হয়েছেন বলে এখনও পর্যন্ত পুলিশের ধারণা।

আরও পড়ুন:  লাশ উদ্ধার দ. আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ইফতেখায়ের আলম বলেন, শিক্ষক এএফএম রেজাউল করিম সিদ্দিকীর হত্যার ঘটনায় এখন পর্যন্ত তিনজন আটক আছে। এ ঘটনায় ইংরেজি বিভাগের দুজন ছাত্রের খোঁজ করা হচ্ছে। তারা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। এদের মধ্যে এক ছাত্রের নাম শফিকুল ইসলাম।

তিনি জানান, তার বাবা আব্দুল হাকিম ও ভাই আরিফুল ইসলামকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২৩ এপ্রিল সকাল সাড়ে ৭টায় রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাসা থেকে ৫০ গজ দূরে অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওইদিন নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করেন শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ। পরে গোয়েন্দা পুলিশকে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী