বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুকে গলা কেটে হত্যা

বান্দরবান প্রতিনিধি
১৪ মে ২০১৬, ০৯:৫০আপডেট : ১৪ মে ২০১৬, ১০:১৮

বান্দরবান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশাড়ি ইউনিয়নে এক বৌদ্ধ ভিক্ষুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিনগত রাতে বাইশারির উপর চাকপাড়া বৌদ্ধ মন্দিরে এই ঘটনা ঘটে। মন্দিরের ভেতরেই তার লাশ পাওয়া যায়।

নিহত বৌদ্ধ ভিক্ষুর নাম মং শু ইউ (৭০)। তার কারও সঙ্গে ব্যক্তিগত বা পারিবারিক কোনও শত্রুতা ছিল না বলে দাবি করেছেন নিহতের পরিবারের সদস্যরা।

স্থানীয়রা জানায়, উপর চাকপাড়া বৌদ্ধ মন্দিরটি দুই বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। মন্দিরের নির্জন স্থানে ধর্মীয় রীতিনীতি পালনের অংশ হিসেবে তিনি দুই বছর ধরেই সেখানে ধ্যান করছিলেন।

নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার কাজী আহসান বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা ঘটনার খবর শুনেছি। এখন ঘটনাস্থলে  যাচ্ছি।

বান্দরবানের পুলিশ সুপার মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, বান্দরবান পার্বত্য জেলায় বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনা এই প্রথম। তবে এই বৃদ্ধ ভিক্ষুকে কেন হত্যা করা হলো সে বিষয়ে আমরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

/জেইউ/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি