চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে কিশোর নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৪ মে ২০১৬, ১৭:৪৪আপডেট : ১৪ মে ২০১৬, ১৭:৪৪

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া সীমান্ত এলাকায় বিএসএফ-এর গুলিতে শিহাব (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত শিহাব একই ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মাহবুবের ছেলে।

সীমান্ত ইউনিয়ন পরিষদের সদস্য ইমাদ আলী জানান, শনিবার সকাল ৯টার দিকে শিহাব ভারতের সীমান্ত লাগোয়া এলাকায় একটি আমগাছ থেকে আম পাড়ার চেষ্টা করছিল। এ সময় বিএসএফ সদস্যরা এসে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে মারধর করে। এরপর তাকে ছেড়ে দেয়। শিহাব দেশের ভেতরে ফিরে আসার সময় উদ্দেশ্যমূলকভাবে তাকে পেছন থেকে গুলি করে বিএসএফ সদস্যরা। গুরুতর আহত অবস্থায় সেখানে অনেকটা সময় পড়ে থাকার পর বেলা ১১টার দিকে কয়েকজন বাংলাদেশি ভারত সীমানায় এসে শিহাবকে উদ্ধার করে এবং তাকে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহিনা আফরিন তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ বলেন, নতুনপাড়া সীমান্তের ৬৬ নম্বর প্রধান খুঁটির কাছে এ ঘটনা ঘটে। শিহাব সীমান্তের শূন্যরেখায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে বিএসএফ সদস্যরা গুলি করে বলে নতুনপাড়া বিজিবি ক্যাম্প ইনচার্জ তাকে জানান। বিষয়টি সঠিকভাবে জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:
টেকনাফ আনসার ব্যারাকে হামলা হয় যেভাবে

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি