চট্টগ্রামে ভোটের আগের সন্ধ্যায় সংঘর্ষে যুবক নিহত

চট্টগ্রাম ব্যুরো
০৩ জুন ২০১৬, ২২:০৭আপডেট : ০৩ জুন ২০১৬, ২২:০৭

আনোয়ারা চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভোটের আগের সন্ধ্যায় নির্বাচনি সহিংসতায় মোহাম্মদ ফারুক (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সংঘর্ষে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নওয়াব আলী ও বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ সোলাইমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ফারুক মাথায় আঘাত পান, পরে হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের বাসিন্দা ছিলেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া সংঘর্ষে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আনোয়ারা উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ জানান, দুই পক্ষের মধ্যে সন্ধ্যায় সংঘর্ষের খবর পেয়েছি। সেখানে একজনের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।
আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, বৈরাগ ইউনিয়নের আমানপুর গ্রামে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সন্ধ্যায় সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রসঙ্গত যে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ ধাপে শনিবার চট্টগ্রামের ৫ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হচ্ছে পটিয়া, সাতকানিয়া, লোহাগড়া, আনোয়ারা এবং মিরসরাই।

আরও পড়ুন: এমপি মোস্তাফিজুরের বিরুদ্ধে মামলা

/এমও/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি