নোয়াখালী সদরে ১০ ইউপি’র ১০০ কেন্দ্রে ভোট চলছে

নোয়াখালী প্রতিনিধি
০৪ জুন ২০১৬, ০৯:৩৭আপডেট : ০৪ জুন ২০১৬, ০৯:৩৮

ইউপি নির্বাচন ২০১৬ ষষ্ট ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালী সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে।১০টি ইউনিয়নের ১০০ টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৬৯০ জন।

নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীসহ ৪৫ জন চেয়ারম্যান পদে, সাধারণ সদস্য পদে ৩৯৮ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে সীমানা জটিলতার কারণে উচ্চ আদালতের নির্দেশে নোয়াখালী, ধর্মপুর ও নোয়ান্নই এই ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত রয়েছে।

নোয়াখালী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন জানান অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা  হাতে নিয়েছে। প্রতিটি কেন্দ্রে পাঁচজন পুলিশ ও ১৭ জন আনসার নিয়োজিত রয়েছেন। উপজেলার ১০টি ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে এজেন্ট ও ভোটারদের নিরাপত্তা দিতে পুলিশ, আনসার রাখা হয়েছে। এছাড়াও বিজিবি, র‌্যাব ও পুলিশের বিশেষ টিম টহলে রয়েছে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন- 

শেষ ধাপে ৬৯৮ ইউপিতে ভোট গ্রহণ শুরু

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি